৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নাগেশ্বরীতে বিজয় হত্যার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ পটিয়ায় দুটি উন্নয়ন প্রকল্পের কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন -এম পি এনাম পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চারজন আটক রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ মহেশখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের মাঠ সংস্কারের কাজ পরিদর্শনে ইউএনও জনগনের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক : ডাঃ শফিকুর রহমান র‍্যালিতে গান গাওয়া নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা শিল্পী জুলি’র আইনজীবীরা সমাজে আইনের প্রতিচ্ছবি: বিচারক হাসানুল ইসলাম সাংবাদিকের ওপর হামলা: সব আসামিকে গ্রেফতারে সাংবাদিকদের কঠোর হুঁশিয়ারি সাতকানিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

চুকনগর হালিমা ক্লিনিক সিলগালা : মালিক কামালের ৭ দিনের জেল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক 

খুলনা ডুমুরিয়া চুকনগরের বিতর্কিত হালিমা মেমোরিয়াল নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা এবং ক্লিনিক মালিক মোঃ কামাল হোসেনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট শরীফ আসিফ রহমান। গতকাল ১০আগস্ট বৃহস্পতিবার বিকাল ৪ টায় হালিমা মেমোরিয়াল নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার উপস্হিত ছিলেন। এসময় আদালতের কাছে মালিক কালাল হোসেন ক্লিনিকের বৈধ কাগজপত্র দেখাতে ব্যার্থ হওয়ায় তাকে গ্রেফতার করেন। এবং ক্লিনিকে কোন ডাক্তার, নার্স, আয়া না থাকায় সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ক্লিনিক কত্তৃপক্ষ বৈধ কাগজ পত্র আনলে সেটা জাচাই বাচাই করার পরে আবারও তিনি ক্লিনিক চালাতে পারবেন। উল্লেখ্য, গত ৩১ জুলাই বিতর্কিত হালিমা ক্লিনিকে ভুল অপারেশনে এক স্কুলপড়ুয়া ছাত্রীর মৃত্যু হয়। মৃত্যুর খবর বিভিন পত্র পত্রিকায় প্রকাশিত হওয়ায় মৃত পরিবারের সাথে মোটা অংকের ডাকার বিনিময়ে ম্যানেজ করে নেয়। মৃত ফতেমা খাতুন (১১) বাদুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর মেধাবী ছাত্রীছিল । গত ৩১ জুলাই সকালে বাড়িতে ফতেমার পেটে ব্যাথা দেখা দিলে চুকনগর হালিমা মেমোরিয়াল নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসেন । ক্লিনিক কর্তৃপক্ষ ফাতেমার পরীক্ষা নিরিক্ষা করে অ্যাপেনডিসাইডস হয়েছে বলে জানান এবং দ্রুততম সময়ের মধ্যে অপারেশন করানোর পরামর্শ দেন। ওই দিন রুগী ভর্তি করে সন্ধ্যায় ক্লিনিক কত্তৃপক্ষ ফাতেমা খাতুনের অ্যাপেনডিসাইডস অপারেশনের জন্য অস্ত্রোপচার করেন। এসময় বিতর্কিত হাতুড়ে ডাক্তার কামাল নিজে ডাক্তার সেজে অস্ত্রোপচারের সময় ভুলবশত মূত্রথলির নাড়ি কেটে ফেলায় প্রচুর রক্তক্ষরণ হয়। এঘটনার ৪ দিন পর গত (৪ আগস্ট) শুক্রবার সকালে ক্লিনিক মালিক কামাল হোসেন ফাতেমা খাতুনকে আবারও ওটি রুমে নিয়ে অপারেশন করেন। এবং ঘন্টা দুয়েক পরে ওটি থেকে বের হয়ে রোগীর স্বজনদের কাছে ফাতেমা খাতুন গুরুতর অসুস্থ বলে অ্যাম্বুলেন্স ঠিক করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফাতেমার অবস্থার অবন্নতি দেখে উন্নত চিকিৎসার জন্য ফাতেমাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। এ সময় পরিবারের স্বজনরা দিশেহারা হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। পরে তারা দ্রুত খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ফাতেমাকে ভর্তি করেন এবং রুগীর অবস্থা আরও অবন্নতি হলে তাকে দ্রুত আইসিইউতে ভর্তি করেন। আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্হায় ফাতেমার মৃত্যু হয়।
জানাযায়, হালিমা ক্লিনিকের মালিক মোঃ কামাল হোসেন ডিএমএফ ঢাকা, গাজীপুর থেকে এ্যাসিসট্যান্ট মেডিকেল অফিসার নাম ধারী হয়ে নিজেই সকল ধরণের অস্ত্রপচার করে আসছে বলে একাধিক অভিযোগ রয়েছে।বিষয়টি নিশ্চিত করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট শরীফ আসিফ রহমান

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page