২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফ্রিজে ওষুধের সাথে মাংস দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা টেকনাফের নয়াপাড়ায় সড়ক দুর্ঘটনা: পিকআপের চাপায় গুরুতর আহত ৯ বছরের শিশুকন্যা, চালক পলাতক টেকনাফে ৪০ হাজার ই*য়া*বাসহ লোহাগাড়ার রাসেল বিজিবির জালে ডিসির গণশুনানিতে মিলল আশার আলো পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা সাতকানিয়ায় ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারে বাংলাদেশ–মালদ্বীপের অঙ্গীকার একের পর এক চমক দেখাচ্ছেন সুনামগঞ্জের উদীয়মান গীতিকার ও সুরকার মনসুর সানী চট্টগ্রামে বন্যায় শতাধিক কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসেবা বন্ধ, প্রান্তিক রোগীদের ভোগান্তি চট্টগ্রাম জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

চুয়াডাঙ্গায় মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সজিব উদ্দিন, জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা >>>

এক যুগ পর চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম করাদণ্ড দেয়া হয়। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর গ্রামের আজিত মণ্ডলের ছেলে আয়ুব আলি, ও একই গ্রামের সিদ্দিক আলির ছেলে অহিদুল ইসলাম।
বুধবার (০৯ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. মাসুদ আলী একজন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বিকেলে তাদের পুলিশ প্রহরায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেয়া হয়।মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১১ সালের ৩০ অক্টোবর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার জন্য উপজেলার ভালাইপুর গ্রামের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। এ সময় বাসস্ট্যান্ড এলাকায় দুই জন ব্যক্তি সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করছিল। পুলিশ তাদের আটকের পর দেহ তল্লাশি করে লুঙ্গির কোমরে পলিথিন ব্যাগে মোড়ানো ৪০ পিস নিষিদ্ধ প্যাথিডিন উদ্ধার করে। এ ঘটনায় আলমডাঙ্গা থানার এসআই শরিফুল ইসলাম বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা আলমডাঙ্গা থানার এসআই মহব্বত আলী তদন্ত শেষে ২০১১ সালের ৭ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বুধবার দুপুরে ১২ জন সাক্ষীর মধ্যে ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. মাসুদ আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ে দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। রায় ঘোষাণার সময় অহিদুল ইসলাম পলাতক ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page