৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দেওয়ানগঞ্জে ভারতীয় একশত দশ বোতল মদ আর উদ্ধার সুনামগঞ্জ মেডিকেল কলেজের ৬ দফা দাবি না মানলে কমপ্লিট শাট ডাউন ঘোষনা চট্টগ্রামে ১৫ লাখ টাকার চোরাই মোবাইল ডিসপ্লে জব্দ, গ্রেফতার ১ চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত পেনাল্টি, লাল কার্ড ও মারামারির ম্যাচে মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ, অপরাজিত থেকেই বিদায় চট্টগ্রামে হামের প্রকোপ উদ্বেগজনক, হটস্পট ৯ ওয়ার্ড, হাসপাতালে শয্যা সংকট রামুতে ধরা পড়ল জোড়া খুনের প্রধান আসামি জিয়া চাঁদাবাজির মামলায় হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক সুনামগঞ্জের ধর্মপাশায় দু’পক্ষের সংঘর্ষে সুনই গ্রামের নাসিম নামে ১ জন নিহত হাটহাজারীতে পিকআপের ধাক্কায় ৪ জন গুরুতর আহত
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

পাবনায় দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি>>>

মাদক ব্যবসার অভিযোগে পাবনা সদর উপজেলার গয়েশপুরের দুই মাদক ব্যবসায়ীর প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরের দিকে পাবনার বিশেষ জজ আদালতের (জেলা জজ) বিচারক আহসান তারেক এই রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার গয়েশপুর ইউনিয়নের গয়েশপুর নিকারীপাড়া গ্রামেরর ইয়াকুব আলীর ছেলে সাদ্দাম হোসেন (৩০) এবং একই গ্রামের আব্দুল আলিমের ছেলে শরিফুল ইসলাম (২৪)। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামিরা। পরে তাদের কারাগারে পাঠানো হয়।এজাহার সূত্রে জানা যায়, গয়েশপুরের নিকারীপাড়ার সাদ্দাম হোসেনের বাড়িতে মাদক ব্যবসার কার্যক্রম চলছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে ২০১৮ সালের ২০ জানুয়ারিতে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে আনোয়ার হোসেন এবং জিয়াউর রহমানকে আটক করা হয়।এ সময় আনোয়ার হোসেনের কাছ থেকে ৬০০ পিস এবং জিয়াউর রহমানের কাছ থেকে ৪০০ পিস, মোট ১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের কারাগারে পাঠানো হয়। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আজ রায় ঘোষণা করা হলো।আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আইয়ুব খান খোকন এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট দেওয়ান মজনুল হক।রায়ে সন্তুষ্টি প্রকাশ করে অ্যাডভোকেট দেওয়ান মজনুল হক বলেন, ‘এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতীয়মান হয়েছে।’তবে অসন্তুষ্টি প্রকাশ করেছেন আসামিদের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আইয়ুব খান খোকন। তিনি বলেন, ‘এই রায়ের মাধ্যমে আমার মক্কেল ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। আমরা উচ্চ আদালতে আপিল করবো।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page