২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অপহরণের পর কালো গাড়িতে তুলে যুবককে বর্বর নির্যাতন শিবগঞ্জে দুই কৃতী ব্যক্তিত্বকে সাংবাদিক ফোরামের সংবর্ধনা সাতকানিয়ায় মাদক অপপ্রচারের নেপথ্যে বালুমহাল দখল ও পাওনা টাকার বিরোধ রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামালসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ​উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকায় স্থানান্তর সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় আরজেএফ এর মানববন্ধন রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন পতেঙ্গায় প্রতিমা বিসর্জন কর্মে ধর্মের শিক্ষা প্রতিফলনের আহ্বান- ডিসি জাহিদ সাতকানিয়ায় ৫১০ লিটার চোলাই মদসহ একটি ডাম্পার ট্রাক জব্দ
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

পাবনায় জামায়াতের ৫ কর্মী আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি

পাবনায় বিক্ষোভ মিছিল শেষে জামায়াতের পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (৩০ জুলাই) দুপুরে তাদের আটক করা হয়।আটকরা হলেন- চাটমোহরের কদমতলী উত্তরপাড়া গ্রামের আলাপ উদ্দিন ছেলে ওয়াসিম মিয়া (২৮), কুষ্টিয়ার কুমারখালির চরসাদিপুর গ্রামের মন্টু মন্ডলের ছেলে দেলোয়ার হোসেন (২২), পাবনা সদর উপজেলার বলরামপুর গ্রামের সামাদ মোল্লার ছেলে আসলাম মোল্লা (৪২), দিলালপুর মহল্লার কাজী মাওলানা আব্দুল আজিজের ছেলে ছিবগাতুল্লা (২৭) ও চর বাঙ্গাবাড়িয়া গ্রামের আব্দুল কাদের ছেলে রতন আলী (২৭)।এর আগে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, দলের আমিরসহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে পাবনায় বিক্ষোভ মিছিল করে জেলা জামায়াত। পাবনার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বের হয় মিছিলটি। পৌরশহর অভিমুখে রওনা হলে মাসুম বাজার থেকে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় উত্তেজনা দেখা দেয়। পরে জামায়াত নেতাদের হস্তক্ষেপে বিক্ষোভ মিছিল পুনরায় বাস টার্মিনালের শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশে পাবনা জেলা জামায়াতের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল গাফফার খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির আবু তালেব মন্ডল, জামায়াতের জেলা সেক্রেটারি প্রিন্সিপাল ইকবাল হোসাইন, নায়েবে আমির জহুরুল ইসলাম খান, পৌর আমির আব্দুর রকিব, সদর আমির আব্দুর রব।মিছিল ও সমাবেশ শেষে ফেরার পথে গাড়ি ভাঙচুরের অভিযোগে পাঁচ জন জামায়াত-শিবির কর্মীকে আটক করে পুলিশ।এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, জামায়াতের মিছিল শেষে গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে পাঁচজন জামায়াত-শিবিরের কর্মীকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।পাবনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসাইন বলেন, পুলিশের অনুমতি নিয়ে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ-সমাবেশ করি। টার্মিনাল থেকে মুজাহিদ ক্লাব পর্যন্ত বিক্ষোভ সমাবেশের অনুমতি দেয়। আমরা যথাযথ সময়ে বিক্ষোভ শুরু করলে মাসুম বাজার থেকে পুলিশি বাধার সম্মুখীন হই। মিছিল থেকে ফেরার পথে আমাদের কয়েকজন কর্মীকে ধরে নিয়ে গেছে। এ ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page