১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ঢাকায়

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আন্তর্জাতিক ডেক্স>>>

মার্কিন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া তিন দিনের সফরে আজ সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছেছেন।পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আন্ডার সেক্রেটারি উজরা জেয়াকে স্বাগত জানান।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, আন্ডার সেক্রেটারি বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী সংকট, শ্রমিক ইস্যু, মানবাধিকার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মানব পাচার রোধসহ অভিন্ন মানবিক উদ্বেগের বিষয়ে আলোচনা করবেন।একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, মার্কিন প্রতিনিধিদলটি মানবাধিকার, রোহিঙ্গা শরনার্থী সংকট এবং ২০২৪ সালের জানুয়ারির প্রথম দিকে অনুষ্ঠেয় নির্বাচনের আগে রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কিত বিষয় নিয়ে বাংলাদেশের নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলে আশা করা যাচ্ছে।
আন্ডার সেক্রেটারি এবং তার প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গাদের দেখতে বুধবার ভোরে সরাসরি কক্সবাজার যাবেন এবং তাদের অন্যান্য ব্যস্ত কর্মসূচি বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হবে।
সরকারি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক ছাড়াও উজরা জেয়া আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন প্রতিনিধিদলে রয়েছেন- দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং ইউএসএআইডি’র এশিয়া বিষয়ক ব্যুরোর উপ-সহকারী এডমিনিসট্রেটর জঞ্জালি কাউর।
জেয়া গণতন্ত্রকে শক্তিশালী করতে সার্বজনীন মানবাধিকারের অগ্রগতি, উদ্বাস্তু ও মানবিক ত্রাণকে সহায়তা, আইনের শাসন ও মাদকবিরোধী সহযোগিতা, দুর্নীতি ও অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়াই, সশস্ত্র সংঘাত প্রতিরোধ এবং মানব পাচার নির্মূলে বিশ্বব্যাপী কূটনৈতিক প্রচেষ্টার নেতৃত্ব দেন।
পররাষ্ট্র সচিব মাসুদ মোমেন এর আগে বলেন, জেয়া তুলনামূলকভাবে একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা এবং তার কর্তৃত্বের আওতা ‘বেশ প্রশস্ত’।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page