২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

কিশোরগঞ্জে ছেলেকে বাঁচার আকুতি বাবা-মায়ের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ>>>>

নীলফামারীর কিশোরগঞ্জে সহায় সম্বলহীন পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি এনামুল হক।তিনি উপজেলার রনচন্ডি ইউপির অবিলের বাজার পাড়ার বাসিন্দা জহুর আলীর ছেলে।এনামুলের স্ত্রী,৩সন্তান,বৃদ্ধ বাবা-মাসহ ৭ সদস্যর পরিবারকে নিয়ে সরকারী সড়কের ধারে এক ঝুকিপূর্ণ জীর্ণপল্লীতে বসবাস।এত সদস্যের মুখে দু-মুঠো অন্ন,বস্ত্র তুলে দিতে হন্নদশা।একবেলা মিললে আর এক বেলা উপোস।ঘরে ১৩বছরের শিশু সন্তান এব্রাহিম মিয়া দীর্ঘদিন ধরে অগ্নিদগ্ধের মত আপাদ মস্তক ঝলসে যাওয়া এক জটিল চর্মরোগে আক্রান্ত।অর্থাভাবে ছেলে এব্রাহিমের ভাগ্যে ছোটেনি উন্নত চিকিসা।গ্রামের ঝাড়ফুক ও টোটকা-ফোটকা চিকিৎসাই ভরসা।এতে দিনের পর দিন গা ঝলসে যাওয়া চামড়ার পোড়া গন্ধ,রোগের যন্ত্রনার কাতরানি নিয়ে বিছানায় শয্যাবাস।যে বয়সে থাকার কথা স্কুলের করিডোরে, খেলার সাথীদের সাথে হইহুল্লড়ে।কিন্তু বেড়ে উঠা শৈশব আর ভবিষ্যৎ যেন কুঁড়ে কুঁড়ে খাচ্ছে জীবননাশি চর্মরোগ।দারিদ্রের কষাঘাত আর নারী ছেড়াধন সন্তানের এমন করুণ দৃশ্য বাবা-মায়ের বুকফাটা আর্তনাদ,আহাজারিতে সেখানকার পরিবেশ ভারি হয়ে উঠেছে।এ যেন পদ্মাপারের সেই কেতুপুর গ্রামের এক প্রতিচ্ছবি।কুবের,মালা আর কপিলাদের মত দারিদ্র আর দুঃখ-শোকে নিত্যদিন কাটে তার পরিবার।ঈশ্বর থাকেন গ্রামের ওই ভদ্র পল্লীতে,এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না।’মানুষ মানুষের জন্য। তাই আপনাদের এতটুকু সহানুভূতিতে বেঁচে যেতে পারে শিশুটির জীবন।ছেলেকে বাঁচার আকুতিতে উন্নত চিকিৎসার জন্য দেশের মমতাময়ী প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবানদের নিকট সাহায্য কামনা করেছেন হতভাগা পিতা এনামুল হক ও মাতা কাজলি বেগম।তারা বলেন,গ্রামের কিছু মানুষের কাছে হাত পেতে টোটকা-ফোটকা চিকিৎসা দিয়ে কোন রকমে ছেলের জীবন বেঁচে আছে।উন্মত চিকিৎসার অভাবে দিন দিন শারিরীক অবস্থা খারাপের দিকে যাচ্ছে।অনেকে রংপুর/ঢাকা নিয়ে ভাল চিকিৎসার কথা বললেও তা সম্ভব হয়নি।এ জন্য দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন।সাহায্য পাঠানোর পার্সনাল বিকাশ নম্বর-01701576025.

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page