২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
জমজম এয়ার ট্রাভেলস এন্ড ওমরাহ্ ট্রাভেলসের আলোচনা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন অনলাইন টিকিটিং ব্যবস্থার দুর্বলতা সরকারের নজরে : চট্টগ্রামে রেল প্রতিমন্ত্রী চট্টগ্রামের ৬০ গ্রামে ঈদুল ফিতর উদযাপন: আড়াইশ বছরের ঐতিহ্যের প্রতিফলন। অবহেলিত মানুষের পাশে ‘স্যাভক ফাউন্ডেশন- ইব্রাহিম চৌধুরী চট্টগ্রামে বিপণিকেন্দ্রে ভয়াবহ আগুনে নিহত- ২ চট্টগ্রাম জেলা প্রশাসকের মানবিক উদ্যোগে স্বস্তি ফিরল শ্রমিকদের জীবনে নবীনগরে গণঅধিকার পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কাচিসাইর আলোর দিশারী সংগঠনের উদ্যোগে সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ঈঁদ সামগ্রী বিতরণ। চন্দনাইশে অটোরিকশা চালক হত্যা: প্রধান আসামি হানিফ কুমিল্লায় গ্রেপ্তার
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> জাতীয় >> দেশজুড়ে >> বরিশাল >> রাজশাহী
  • সুনামগঞ্জের জামালগঞ্জে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত -১০, আটক ৪
  • সুনামগঞ্জের জামালগঞ্জে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত -১০, আটক ৪

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    সুনামগঞ্জ প্রতিনিধি >>> সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যাক্তি নিহত হয়েছেন। নিহতের নাম সেজাউল ইসলাম কালা মিয়া (৩৫) । তিনি লক্ষীপুর গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে।

    শুক্রবার দুপুরে পূর্ববিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ ৪ জনকে আটক করেছে ।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লক্ষীপুর গ্রামের ইউপি সদস্য কামরুল ইসলামের সাথে একই গ্রামের আব্দুল মতিনের দীর্ঘদিন ধরে পূর্ববিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ইতোপূর্বে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

    সকালে সংঘর্ষের আশংকা দেখা দিলে গ্রামবাসী সালিসে মিমাংসা করেন। কিন্তু দুপুরে আবারও দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ধারালে সুলফির আঘাতে সেজাউল ইসলাম কালা মিয়া গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। আহত অন্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জয়নাল হোসেন জানান, দীর্ঘদিনের পূ্র্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে, বেশ কয়েক জন আহত হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে। গ্রামের পরিবেশ শান্ত আছে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page