নিজস্ব প্রতিবেদক।। চট্টগ্রামের সাতকানিয়ায় আবাদি জমির মাটি কাটার অপরাধে সোনার বাংলা ইটভাটাকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।শনিবার (২৭ ডিসেম্বর) বিকালে উপজেলার নলুয়া নয়াখাল সোনার বাংলা ইটভাটায় কৃষি জমির মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দন্ড আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন, সাতকানিয়া সেনাবাহিনীর সদস্য ও ভূমি অফিসের কর্মচারীরা।
উপজেলা সহকারী কমিশনার ভূমি সামছুজ্জামান জানান,নলুয়া নয়াখাল এলাকায় মাটি কেটে নিজ ব্রিকফিল্ডে দেওয়ার কথা স্বীকার করায় সোনার বাংলা ইটভাটায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর সংশ্লিষ্ট ধারায় ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং এ বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়,জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।











মন্তব্য