১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • শীর্ষ সংবাদ >> সোস্যাল মিডিয়া
  • বিএফইউজের নির্বাহী সদস্য ও কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির সহ সভাপতি কুষ্টিয়ায় বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আমিরুল ইসলামের বাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
  • বিএফইউজের নির্বাহী সদস্য ও কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির সহ সভাপতি কুষ্টিয়ায় বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আমিরুল ইসলামের বাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ আনোয়ার হোসেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি

    কুষ্টিয়ায় বিএফইউজে’র নির্বাহী সদস্য ও কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক অধ্যাপক আমিরুল ইসলামের বাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি ও কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির সভাপতি হাজ্বী রাশেদুল ইসলাম বিপ্লব এর সভাপতিত্বে এবং সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার দপ্তর সম্পাদক ফিরোজ কায়সার, মুক্তিযোদ্ধা মঞ্চ কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক আরিফুর রহমান খান, প্রচার সম্পাদক চাঁদ আলি, কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম রেজা বাচ্চু,জাতীয় দৈনিক গণকন্ঠ ও ঢাকা টাইমস জেলা প্রতিনিধি এইচ,এম, সাইফ উদ্দীন আল-আজাদ, জাতীয় যুব শ্রমিকলীগ কুষ্টিয়ার আহবায়ক রাসেল প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন জাতির শ্রেষ্ঠ সন্তান এবং একজন প্রবীণ সাংবাদিকের বাসভবনে সন্ত্রাসী হামলা এটা কিসের আলামত!এখন পর্যন্ত হামলাকারীরা গ্রেফতার না হওয়ায় সাংবাদিক নেতৃবৃন্দ গভীর ক্ষোভ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আরো বলেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও ৭০ দশকের সিনিয়র সাংবাদিক অধ্যাপক আমিরুল ইসলামের বাড়িতে হামলাকারীদের অতিসত্বর গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করা হলে এর থেকেও কঠোরভাবে জাতীয় পর্যায়ে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির দপ্তর সম্পাদক এস,এম, ওয়ালিদুজ্জামান শুভ,নির্বাহী সদস্য হাফিজুর রহমান জীবন, লাখো কন্ঠ জেলা প্রতিনিধি সামরুজ্জামান সামুন,ভোরের চেতনা জেলা প্রতিনিধি এইচ,এম,বেলাল,বাংলাদেশের আলো জেলা প্রতিনিধি সুমন মাহমুদ সহ কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকবৃন্দ।

    মন্তব্য

    আরও পড়ুন

    কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, নৌপরিবহন উপদেষ্টার গাড়ি আটকালেন শ্রমিকরা
    রাষ্ট্রের ঋণ শোধের সময় এখন সাতকানিয়ায়-ডিসি জাহিদুল  
    বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের ধৃষ্টতা, অনিয়ম ও দুর্নীতির বিচার দাবি
    রামুতে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেল নুরুল হকের দুতলা বসতবাড়ি। ক্ষয়-ক্ষতি প্রায় ৫০ লক্ষ টাকা
    প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড (কুয়াকাটা) মিরপুর শাখা অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
    সাতকানিয়া ভূমি অফিস ঘুষ ও দালালমুক্ত করতে সতর্ক অবস্থানে এসিল্যান্ড
    লোহাগড়ায় প্রকৃত জুলাই যোদ্ধাদের তালিকা অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি পেশ

    You cannot copy content of this page