১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • আন্তর্জাতিক >> জাতীয় >> শীর্ষ সংবাদ
  • বান্দরবানে কেএনএ সন্ত্রাসীদের গুলিতে দুই সেনা সদস্য নিহত আহত ২
  • বান্দরবানে কেএনএ সন্ত্রাসীদের গুলিতে দুই সেনা সদস্য নিহত আহত ২

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    এস এম সাহেদ বান্দরবান জেলা প্রতিনিধি>>> বান্দরবানে রুমায় কেএনএফ সন্ত্রাসীদের আইইডি বিস্ফোরণ ও গুলিতে সেনাবাহিনীর ২ সেনা সদস্য নিহত এবং আহত হয়েছেন আরও ২ জন বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের রুমায় সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানার সন্ধান পায় সেনাবাহিনী। মঙ্গলবার সকালে সন্ত্রাসীদের আটক করতে সেখানে রওনা দেয় সেনাবাহিনীর টহল দল। পথিমধ্যে দুপুরের দিকে কুকি চিন ন্যাশনাল আর্মি কেএনএফ সন্ত্রাসীরা আইইডি বিস্ফোরণ ও গুলি বর্ষণ করে।এতে দুইজন অফিসার ও দুই জন সৈনিক আহত হয়। আহতদের উদ্ধার করে চট্টগ্রামে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যান।আহতরা চট্টগ্রাম সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    এএইচ

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page