১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • শীর্ষ সংবাদ >> সোস্যাল মিডিয়া
  • বাঘায় কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করেন মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বাঘায় কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করেন মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আবুল হাশেম, রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ

    শনিবার(২০ মে) সকাল ১১ টায় আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাঘা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার বটমুল চত্বরে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে তিনদিন ব্যাপী অনুষ্ঠিত এ “কৃষি প্রযুক্তি মেলার’’ শুভ উদ্বোধন” করেন মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী।বাঘায় একশ প্রকার আম দেখে রাজশাহীর ৬ (চারঘাট-বাঘা) আসনের নির্বাচিত সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, এক সময় যে সমস্ত ফল বাংলাদেশে পাওয়া যেত না, এখন সেসব ফল বাঘায় উৎপাদন হচ্ছে। বাঘার শিক্ষিত যুবকরা কৃষিতে মননিবেশ করায় কৃষি সমৃদ্ধশালী করে তোলা সম্ভব, তারাই পারে দেশকে কৃষি অর্থনীতেতে প্রভাবিত করতে।উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতানের সভাপতিত্বে আয়োজিত সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ সরকার কৃষিকে উন্নয়নের ধারাবাহিকতায় রাখতে, বাঘার শিক্ষিত যুবকরা এ উপজেলায় ইতোমধ্যে ড্রাগন চাষ, বিনা ধান ২৫, চাষ, চিয়া সিড, মালচিং পদ্ধতিতে টমেট-সহ নানা প্রকার সবচি চাষ, পলিনেট হাউজ করে ক্যাপসিকাপ মরিচ এবং শীতের সবজি গরমে ও গরমের সবজি শীতে উৎপাদন, অধিক পুষ্টি সমৃদ্ধ উন্নত মানের বারি ৩৩ গম বীজ চাষ করে ব্যাপক সুনাম অর্জন করেছেন।বাঘা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইমরান আলীর সঞ্চলনায় উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার কামরুল ইসলাম, বাঘা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল,বাঘা উপজেলা কৃষকলীগের সভাপতি শফিউর রহমান, বাজুবাঘার কৃষক এনামুল হক, বাউসার আমিনুল ও পাকুড়িয়ার আশরাফুদৌল্লা ।উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আ’লীগের সহ সভাপতি আমজাদ হোসেন নবাব, সাংগঠনিক সম্পাদক আলফুর রহমান, আড়ানী পৌর মেয়র মুক্তর আলী, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু,বীর মুক্তি যোদ্ধা আজিজুল আলম,বাঘা থানার ওসি খাইরুল ইসলাম, বাঘা উপজেলা আ’লীগের নেত্রীবৃন্দ, সকল ইউপি চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা, সু-শীল সমাজের নেত্রীবৃন্দ ও প্রায় ৫ শতাধিক কৃষক। এদের মধ্যে ৩০ জন সফল কৃষককে হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, নৌপরিবহন উপদেষ্টার গাড়ি আটকালেন শ্রমিকরা
    রাষ্ট্রের ঋণ শোধের সময় এখন সাতকানিয়ায়-ডিসি জাহিদুল  
    বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের ধৃষ্টতা, অনিয়ম ও দুর্নীতির বিচার দাবি
    রামুতে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেল নুরুল হকের দুতলা বসতবাড়ি। ক্ষয়-ক্ষতি প্রায় ৫০ লক্ষ টাকা
    প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড (কুয়াকাটা) মিরপুর শাখা অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
    সাতকানিয়া ভূমি অফিস ঘুষ ও দালালমুক্ত করতে সতর্ক অবস্থানে এসিল্যান্ড
    লোহাগড়ায় প্রকৃত জুলাই যোদ্ধাদের তালিকা অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি পেশ

    You cannot copy content of this page