কলমে ঃ-নাজিম উদ্দিন
তাংঃ- ২১/০৩/২০২২ খ্রিঃ।
################
আম গাছে ফিঙে নাচে
ফড়িং নাচে ধানের শীষে
ফরিং দেখে ফিঙে ভাবে
সুযোগ বুঝে ফরিং খাবে।
ফরিং দেখে ফিঙে গাছে
তার দিকে তাকিয়ে আছে
ফিঙে যখন আসে তেড়ে
ফরিং তখন যায় উড়ে।
লুকোচুরির এই খেলাতে
সূর্য ডোবে শেষ বেলাতে
সুযোগ বুঝে ফিঙ্গে পাখি
ফরিং খায় দিয়ে ফাকি।
*********************











মন্তব্য