১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> শীর্ষ সংবাদ >> সোস্যাল মিডিয়া
  • ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২ বস্তা গাঁজা সহ স্বামী-স্ত্রী গ্রেফতার
  • ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২ বস্তা গাঁজা সহ স্বামী-স্ত্রী গ্রেফতার

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২ বস্তা (২০ কেজি) গাঁজা সহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।বৃহস্পতিবার (১৮ মে) বিকালে পীরগঞ্জ উপজেলার গড়গাঁও গ্রামে অভিযান চালিয়ে গাঁজা সহ তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- গড়গাঁও গ্রামের মৃত পাঞ্জাব আলীর ছেলে আব্দুল খালেক ও তার স্ত্রী সাহেরা খাতুন।মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক ফরহাদ আকন্দ জানান, গোপন সংবাদ পেয়ে পীরগঞ্জ উপজেলার গড়গাঁও গ্রামের আব্দুল খালেকের বাড়িতে অভিযান চালায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। এ সময় গৃহকর্তার বাড়ির শয়ন ঘরের খাটের নীচ থেকে দুই বস্তা গাঁজা উদ্ধার করা হয়।যার ওজন প্রায় ২০ কেজি।গ্রেফতারের পর তাদের দুজনকে গাঁজা সহ পীরগঞ্জ থানায় সোপর্দ্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, দুই বস্তা গাঁজা সহ আব্দুল খালেক ও তার স্ত্রী সাহেরা খাতুনকে আটক করে থানায় দিয়েছেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page