আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম>>> মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতার মুখে পালিয়ে বাংলাদেশে আসার পথে নৌকা ডুবির ঘটনায় ২দিনে কক্সবাজারে শিশুসহ ৩৪ জন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।এ ছাড়াও ১ নারীসহ ২ জনকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা।বুধবার (৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত টেকনাফের শাহপরীর দ্বীপের ৩ টি পয়েন্ট থেকে শিশু সহ ৩৪টি লাশ উদ্ধার করেন স্থানীয় লোকজন।বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত টেকনাফের শাহপরীর দ্বীপের নাফ নদীতে ভেসে আসা ২০ জন রোহিঙ্গার মৃতদেহ পাওয়া যায় বলে বেনারকে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গনি।এর আগের দিন আরও ১৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।নিহতদের মধ্যে অন্তত ১৫ টি শিশু রয়েছে।স্থানীয় শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা আব্দুর রহমান বলেন,শাহপরীর দ্বীপের ৩ টি পয়েন্ট থেকে ২০ জন রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে।পরে বিকালের দিকে লাশগুলো দাফন করা হয়।এর আগে গত মঙ্গলবার নারী-পুরুষ ও শিশুসহ ৯ জনের লাশ উদ্ধার করেছিল।টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি জানিয়েছেন,স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়েছি নৌকা ডুবির ঘটনায় রোহিঙ্গাদের লাশ শাহপরীর দ্বীপের বিভিন্ন অংশ থেকে উদ্ধার করা হয়েছে।পরে তাদেরকে স্থানীয়রা দাফন করেছেন।











মন্তব্য