১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> শীর্ষ সংবাদ >> সোস্যাল মিডিয়া
  • কোস্ট গার্ডের অভিযানে চিংড়ির রেনু পোনা ও জেলী পুশকৃত চিংড়ির সরঞ্জামসহ আটক-২
  • কোস্ট গার্ডের অভিযানে চিংড়ির রেনু পোনা ও জেলী পুশকৃত চিংড়ির সরঞ্জামসহ আটক-২

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    এম ইদ্রিস ইমন, মোংলা (বাগেরহাট):

    কোষ্টগার্ডের অভিযানে চিংড়ির রেনু পোনা ও জেলী পুশকৃত চিংড়ির সরঞ্জামসহ ২ জনকে আটক করছে কোষ্টগার্ড পশ্চিম জোন। শনিবার (২০ মে) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট এইচ এম এম হারুন-অর-রশীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ১১টায় কোস্ট গার্ড পশ্চিম জোনের অধিনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ান কর্তৃক বাইনাখালি এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময়।চিংড়ি মাছে জেলী পুশ করার সরঞ্জমাদি (২ বালতি ময়দা গোলানো পানি, ০৭ কেজি ময়দা এবং ০৭টি সিরিঞ্জ) সহ ২ জন অসাধু ব্যবসায়ী চিংড়িতে জেলী পুশকরা অবস্থায় আটক করা হয়। আটককৃতরা হলেন মোঃ শাহিন সানা (৪০) ও শ্রী জয় প্রকাশ (২৫)। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থার জন্য কয়রা সিনিয়র মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ড পশ্চিম জোনের এই ধরনের অভিযান প্রতিনিয়ত চলমান আছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে বলেও জানান তিনি।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page