১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • একই রাতে আনোয়ারায় দুই পরিবারের ৩ গরু চুরি
  • একই রাতে আনোয়ারায় দুই পরিবারের ৩ গরু চুরি

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আনোয়ারা প্রতিনিধি >>> চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক রাতে দুই পরিবারের ৩ গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া এসব গরুর দাম প্রায় ৯ লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বারশত ইউনিয়নের মিন্নত আলী দোভাষীর হাট এলাকার ১নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্তরা হলেন, স্থানীয় কামলা উদ্দিন ও একই এলাকার মোহাম্মদ আইয়ুব।ঘটনার বিষয়ে কামালের ছেলে মোহাম্মদ ফোরকান জানান, রাতের খাবার শেষে প্রতিদিনের মতো গোয়ালঘরে তালা দিয়ে ঘুমাতে যান তিনি। ভোরের দিকে পাশের বাড়িতে ১টি গরু চুরির খবর পেয়ে নিজের গোয়ালঘরে গিয়ে দেখেন দরজা ভাঙা ও তালা কাটা। পরে দু’টি গরু না পেয়ে নিশ্চিত হন সেগুলোও চুরি হয়েছে।এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page