১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> চট্টগ্রাম >> চট্টগ্রাম >> জাতীয় >> দেশজুড়ে
  • আজ সংবাদ সম্মেলন করবেন তারেক রহমান
  • আজ সংবাদ সম্মেলন করবেন তারেক রহমান

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    অনলাইন ডেস্ক।। ত্রয়োদশ সংসদ নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।আজ শনিবার বেলা ৩টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল বলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

    এদিকে শুক্রবার রাতে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আগামীকাল অনুষ্ঠিত হবে শপথগ্রহণ অনুষ্ঠান। এরপর নতুন সরকারের মন্ত্রিসভা গঠন করা হবে।

    গত ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি আসনে ভোটগ্রহণ চলে।

    বিএনপি জোট ২১২ আসনে জয়লাভ করেছে। তবে জয় পেলেও মামলাসংক্রান্ত জটিলতার কারণে দুটি আসনে (চট্টগ্রাম-২ ও ৪) ফল ঘোষণা স্থগিত রয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। অন্যান্য দলের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি। স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়ী হয়েছেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page