৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
লোহাগাড়ার লড়াকু যোদ্ধা তামিমের ওপর সন্ত্রাসী হামলা-শাহজাহান চৌধুরীর নিন্দা সাতকানিয়ায় বিএনপি নেতাকে হত্যার চেষ্টা ৩ দিনেও ধরা পড়েনি আসামিরা রাজীবপুরে ১৪৪ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ দুই জন আটক। দেশে আর কোচিং সেন্টার চলবে না : শিক্ষামন্ত্রী ছুটি ছাড়া অনুপস্থিতি ও আন্দোলনে উসকানি দিলে হারাতে হবে সরকারি চাকরি ট্রাম্পর কথাবার্তাকে ‘মানসিক ভারসাম্যহীন’ ব্যক্তির মতো বললেন মার্কিন সিনেটর ট্রাম্পের হুমকির পর জয়শঙ্করকে ফোন করলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী দেশের জ্বালানি সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী আরো ৪ জাহাজ চট্টগ্রামে স্বীকৃত জুলাইযোদ্ধা তামিমের ওপর মুখোশধারী সন্ত্রাসীদের হামলা, তরুন সমাজে তীব্র প্রতিক্রিয়া একদিন বয়েসের খেয়ালে,
আন্তর্জাতিক:
ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে পৃথিবীর চমক ইরান আল্টিমেটামের ভেতরেই ট্রাম্পের যুদ্ধ বিরতি: কোন পথে মধ্যপ্রাচ্য যুদ্ধ ইরানের ড্রোন হামলা ও সৌদি আরবের জ্বালানি নিরাপত্তা সংকটে অর্থনীতি দীর্ঘস্থায়ী যুদ্ধ ও বাংলাদেশের ভবিষ্যৎ সংকট
     
  • প্রচ্ছদ
  • আন্তর্জাতিক >> খেলাধুলা
  • আইসিসির সার্টিফিকেট পেয়ে আশরাফুলের চোখে নতুন স্বপ্ন
  • আইসিসির সার্টিফিকেট পেয়ে আশরাফুলের চোখে নতুন স্বপ্ন

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    জাতীয় দল এখন অতীত। মাঝে মাঝে মাঠে নামলেও সেই জৌলুস আর পাওয়া যায় না মোহাম্মদ আশরাফুলের মাঝে। শেষ হয়েছে তার পেশাদার ক্রিকেটের অধ্যায়। এখন তার চোখে নতুন স্বপ্ন। সেই স্বপ পূরণের একটি বড় পথ পাড়িও দিয়েছেন সাবেক এই অধিনায়ক।  আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) লেভেল-৩ কোচিং সার্টিফিকেট হাতে পেয়েছেন আশরাফুল। এখন স্বপ্ন জাতীয় দলের গুরু হওয়ার।

    সোমবার (১৬ সেপ্টেম্বর) আইসিসির লেভেল-৩ কোচিং সার্টিফিকেট হাতে পেয়েছেন আশরাফুল। এরপর গণমাধ্যমকে জানান, স্বপ্ন দেখলে বড় স্বপ্নই তো দেখব, তাই না? কোচিংয়ে যখন আসব, তখন জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্নই তো থাকবে।

    এর আগে আইসিসি থেকে স্বীকৃতি পাওয়ার খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্য আশরাফুল লেখেন, আলহামদুলিল্লাহ, পরম করুণাময় আল্লাহর রহমতে, আমি আনন্দিত যে আনুষ্ঠানিকভাবে আইসিসি লেভেল-৩ কোচ হিসেবে যোগ্যতা অর্জন করেছি।

    টেস্ট ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকলে লেভেল-১ কোচিং কোর্স না করলেও চলে। আর ২০১২ সালে ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলতে গিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অধীন লেভেল-২ কোচিং কোর্স করেছিলেন আশরাফুল।

    গত বছরের ২৬ মে সংযুক্ত আরব আমিরাতে কোচিং শুরু করেছিলেন আশরাফুল। আবুধাবিতে এই কোর্সের আয়োজক ছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসিতে কর্মরত বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম কোচিং শেখার সুযোগ করে দেন আশরাফুলকে।

    মন্তব্য

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    You cannot copy content of this page