কলমে:- নাজিম উদ্দিন।
***********************
গরিব ঘরে জন্ম নেওয়া
মস্ত বড় পাপ,
পেটের জ্বালা বড় জ্বালা
যেন অভিশাপ।
পেটের জ্বালায় কর্ম করি
অন্য লোকের ঘরে,
কর্ম করে খাদ্য খাই
তবু নির্যাতন করে।
গরিব ঘরে জন্ম নিয়ে
অপরাধী আমি,
আমার কি দোষ ছিল
বল ভাই তুমি।
খুন্তি ছ্যাকা কিল চর
প্রতিদিনের পাওনা,
গালিগালাজ নিত্য সঙ্গী
আর সহ্য হয় না।
মানুষ হয়ে জন্ম নিয়ে
তবুও মানুষ নই,
মানবতার ফেরিওয়ালা
মানুষগুলো কই।
মোহনা আমি একা নই
আছে অনেক ঘরে,
ভালো থেকো সুখে থেকো
দোয়া তাদের তরে।











মন্তব্য