৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
কুড়িগ্রামের রাজীবপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন চট্টগ্রাম বন্দরে প্রতিদিন কোটি কোটি টাকার চাঁদাবাজি হয়: শ্রম উপদেষ্টা  চট্টগ্রাম-১৫ আসনে পাল্টে যেতে পারে ভোটের সমীকরণ আজ মাস্টার এ কে এম নাজিম উদ্দিন চেয়ারম্যানের ১০ম মৃত্যুবার্ষিকী শাল্লার লাগোয়া কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি চট্টগ্রামের সাবেক কাউন্সিলর দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জের এমপি প্রার্থী হীরার নির্বাচনী মতবিনিময়   সবাই শান্ত থাকুন, নেত্রীর জন্য দোয়া করুন, চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপি নেতা মুজিবুর নগরকান্দায় পবিত্র কাবা শরিফ অবমাননার প্রতিবাদে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক ১
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম >> চট্টগ্রাম >> জাতীয়
  • সাতকানিয়া কাঞ্চনা ফসলি জমির মাটি কাটায় ৩ জনের কারাদণ্ড
  • সাতকানিয়া কাঞ্চনা ফসলি জমির মাটি কাটায় ৩ জনের কারাদণ্ড

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম সাতকানিয়া উপজেলা কাঞ্চনা ইউনিয়নে বেআইনিভাবে ফসলি জমি থেকে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আদালতে তিন ব্যক্তিকে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
    ১০ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ রাত ২.৫০ টার সময় কৃষি জমিতে অবৈধভাবে মাটি কাটছে ,এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়ন দক্ষিণ কাঞ্চনা, জুটপুকুরিয়া এলাকায় কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।কারাদন্ড প্রাপ্তরা হলেন, (১) আবু তালেব (৪৫), চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ,দক্ষিণ কাঞ্চনা বকশিরখীল এলাকার মৃত কালু মিয়ার ছেলে৷মো ইছহাক (৪০), একেই এলাকার  মৃত নজির আহম্মদ’র ছেলে,  ওমর আলী (৪৭) একেই এলাকার  মৃত শফিকুর রহমান’র ছেলে ৷মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন বিশ্বাস।উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন,গতরাত ২.৫০ টার সময় উল্লেখিত এলাকায় উৎপাদনশীল কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।মোবাইল কোর্টে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস,  আরো জানান, ফসলি জমি থেকে কোনো ধরনের বালু উত্তোলন করা যাবে না।কেউ এ ধরনের অপরাধ করলে কঠোর শাস্তির আওতায় আনা হবে ৷জনস্বার্থে উপজেলা প্রশাসন, সাতকানিয়া, চট্টগ্রামের অভিযান অব্যাহত থাকবে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page