২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে ট্রলি গাড়ি উল্টে চাকার নিচে পড়ে চালক আনোয়ারের মৃত্যু জনগণের আস্থা অর্জনই সরকারি কর্মকর্তাদের লক্ষ্য: চট্টগ্রামের ডিসি সাতকানিয়ায় সড়কে ড্রেন উপচে টয়লেটের নোংরা পানি, চরম দুর্ভোগে পথচারী ও শিক্ষার্থীরা সাতকানিয়ায় দক্ষিণ কাঞ্চনা শ্রী শ্রী দুর্গা ও শিব মন্দিরের ৪০তম মহোৎসব উদযাপন পরিষদ গঠন ‘আমার মৃত্যুর জন্য জামালগঞ্জের ইউএনও দায়ী’, ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনায় এসিল্যান্ড সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা প্রধানমন্ত্রীর কাছে ১৭ বছর তৃণমূলের নির্যাতিত ও ত্যাগিদের মূল্যায়নের দাবীতে যুবদল নেতার খোলা চিঠি রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় এজাহার ঠাকুরগাঁওয়ে রুহিয়া মাটিতে বিদেশি ফল আনারকলি চাষে সফল উদ্যোক্তা রিমুন উপনির্বাচনে রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারণায় মেয়ে ডা. ফাইজা
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

সাতকানিয়ায় রাতের আধারে ফলজ বাগান কেটে ফেলার অভিযোগ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি >>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল ২নং ওয়ার্ডের টেন্ডল পাড়ায় পাকা দেওয়ালে ঘেরাও দেওয়া ফয়েজ সওদাগরের বাগানের লোহার গেইট ভেঙ্গে ফলজ বাগানের ফলজ গাছ দুর্বৃত্তরা রাতের অন্ধকারে কেটে ধংস করে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।দুর্বৃত্তরা সমস্ত ফলজ গাছে কেটে নষ্ট করে বাউন্ডারি ওয়ালের গেইট ভেঙ্গে নিয়ে যায় বলেও জানা যায়।এই নিয়ে গতকাল সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড মির্জাখীল টেন্ডল পাড়ার আছহাব মিয়ার ছেলে ফয়েজ আহমদ বাদী হয়ে সাতকানিয়া পৌরসভার ২নং ওয়ার্ড সামিয়ার পাড়ার ফজল আহমদের ছেলে নাছির উদ্দিন ও আহমদ কবিরের ছেলে জিয়াউর রহমানের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০/৩০জন উল্লেখ করে সাতকানিয়া থানায় অভিযোগ দায়ের করেন।অভিযোগ সূত্রে জানা যায়,ফয়েজ আহামদ বিগত ৩০ বৎসর পূর্বে তাহার বাড়ীর উভয় পাশে ০৪ গন্ডা জায়গায় মাঠি ভরাট করে উক্ত জায়গার চারিদিকে বাউন্ডারি ওয়াল নির্মাণ করিয়া রাস্তার পাশে একটি লোহার গেইট নির্মাণ করে।এরপর উক্ত জায়গার মধ্যে নারিকেল গাছ,কলা গাছ,পেপে গাছ,কাঠাল গাছ-সহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছ রোপন করে।বিগত ০৩ মাস পূর্বে হতে বিবাদীগন বাদীর ভোগ দখলীয় জায়গার মধ্যে জায়গা পাবে মর্মে দাবী করে।অতপর বিবাদীদেরকে তাদের দাবীকৃত জায়গার স্ব-পক্ষে দালিলিক কাগজপত্র দেখানোর জন্য বললে বিবাদীগন কোন কাগজ দেখাতে পারে নাই।পরবর্তীতে বিবাদীগন বিভিন্ন তারিখ ও সময়ে বাগান থেকে কলা ও পেপে সহ অনেক ফল নিয়ে যায়।তখন থেকে বিবাদীগন জায়াগাটি দখল করবে মর্মে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিতে থাকে।এরই ধারাবাহিতাত গত ১৭জানুয়ারি আনুমানিক রাত আড়াইটার দিকে বিবাদীগন জায়গার মধ্যে রোপণকৃত কলা গাছ, পেপে গাছ,কাঠাল গাছ,আমড়া গাছ,নারিকেল গাছ,আম গাছসহ বিভিন্ন ফলজ গাছ কেটে পেলে।যার অনুমান ৫০হাজার টাকার ক্ষতি সাধন করে।তারপর বিবাদীরা জায়গার বাউন্ডারি ওয়ালের মধ্যে একটি লোহার গেইট গ্রেন্ডার মেশিন দ্বারা কেটে নিয়া যায়।যাহার মূল্য দেড় লক্ষ টাকা।বলে উল্লেখ করে।তিনি গ্রেন্ডার মেশিন এর আওয়াজ শুনতে পেলে দ্রুত বাড়ী থেকে জায়গার মধ্যে আসিয়া গেইট নেওয়ার সময় বিবাদীদেরকে বাধা দিলে উক্ত বিবাদীরা তাকে হুমকি দিয়ে গেইটটি ট্রলিতে তুলিয়া নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করেন।এব্যাপারে অভিযুক্তদের ভাই আয়ূবের কাছে জানতে চাইলে তিনি বলেন, বাগানের গাছ কাটা ও লোহার গেইট ভাঙ্গার বিষয়ে আমরা কিছুই জানিন।আমাদের বিরুদ্ধে অভিযোগ পুরো ভিত্তিহীন, এটি একটি সাজানো গল্প ছাড়া আর কিছুই নয় বলে জানান।এব্যাপারে সাতকানিয়া থানার অফিসার ইঞ্চার্জ (ওসি) মোস্তফা কামাল খানের কাছে জানতে চাইলে তিনি অভিযোগের আলোকে তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মহেশখালীতে ট্রলি গাড়ি উল্টে চাকার নিচে পড়ে চালক আনোয়ারের মৃত্যু
জনগণের আস্থা অর্জনই সরকারি কর্মকর্তাদের লক্ষ্য: চট্টগ্রামের ডিসি
সাতকানিয়ায় সড়কে ড্রেন উপচে টয়লেটের নোংরা পানি, চরম দুর্ভোগে পথচারী ও শিক্ষার্থীরা
সাতকানিয়ায় দক্ষিণ কাঞ্চনা শ্রী শ্রী দুর্গা ও শিব মন্দিরের ৪০তম মহোৎসব উদযাপন পরিষদ গঠন
উপনির্বাচনে রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারণায় মেয়ে ডা. ফাইজা
পটিয়ায় নাস্তা কম হওয়ায় শ্বাশুড় বাড়ির নির্যাতনে ৩মাসের অন্ত:সত্বা গৃহবধূর মৃত্যু।
সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তেজিত জনতার বাসে আগুন ও ফায়ার সার্ভিস আটকে বিক্ষোভ
পটিয়ায় মিনিট্রাকের ধাক্কায় পথচারী নিহত।

You cannot copy content of this page