১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আগুন জ্বালিয়ে মুখোশধারীদের বিক্ষোভ চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ কিশোরগঞ্জে লোকজবিশ্বাসে ফসলের কু-নজর এড়াতে আজও কৃষকের আস্থা কাকতাড়ুয়া  সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের বিল লীজ নিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দিরাইয়ের ছাদিরপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ কক্সবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ মহেশখালীতে টমটমের ধাক্কায় প্রাণ গেল ৭ বছরের শিশু তানজিমা’র আড়াইহাজারে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, লুট নগদ টাকা ও স্বর্ণালংকার সাতকানিয়ায় পাহাড় ও মাটি কাটার মহোৎসব
আন্তর্জাতিক:
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন।
     
             

র‍্যাবের অভিযানে সঞ্চাল্যকর বেলাল হত্যার আসামি গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম >>> ফেনীর দাগনভূঞা থানার আলোচিত ও চাঞ্চল্যকর যুবদল নেতা বেলাল হত্যা মামলার এজাহারনামীয় আসামী খুরশিদ আলম’কে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকায় হতে গ্রেফতার করেছে র‍্যাব-৭।বৃহস্পতিবার (১৩ মার্চ) র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১১,নারায়ণগঞ্জ সোনারগাঁও থানাধীন মোগড়াপাড়া এলাকায় যৌথ এ অভিযান পরিচালনা করেন।খোরশেদ আলম ফেনী’ জেলার দাগনভূঞা,প্রতাপপুর এলাকার আবদুল গফুরের ছেলে,আজ প্রেস বিজ্ঞপ্তিতে জানান,নিহত ভিকটিম বেলাল হোসেন দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ১নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে নিহত ভিকটিম ব্যক্তিগত কাজে তার নিজ বাড়ীর সামনে সড়কে দাঁড়িয়ে ছিলেন এ সময় প্রতিবেশী খোরশেদের সঙ্গে পূর্ববিরোধ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়।পরবর্তীতে খোরশেদ আলম,শামসুদ্দিন এবং অন্যান্য সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় ধারালো অস্ত্র,লোহার রড,ক্রিকেট খেলার স্টাম্প,লোহার পাইপ দিয়ে পথরোধ করে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করে।এসময় ভিকটিম অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে খোরশেদ আলম, শামসুদ্দিন এবং অন্যান্য সহযোগীরা ভিকটিমকে মৃত ভেবে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরবর্তীতে ভিকটিমের পরিবার এবং স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে চিকিৎিসার জন্য দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।পরবর্তীতে ভিকটিমের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য দাগনভূঞা পপুলার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে ভিকটিম মৃত্যুবরন করে।উক্ত ঘটনায় নিহত ভিকটিমের মেয়ে বাদী হয়ে ফেনী জেলার দাগনভূঞা থানায় ৪ জনকে এজাহারনামীয় আসামী করে একটি মামলার দায়ের করেন।যার মামলা করেন।র‌্যাব-৭,চট্টগ্রাম সূত্রে বর্ণিত মামলার এজাহারনামীয় আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী ও ছায়াতদন্ত অব্যাহত রাখে।গোয়েন্দা নজরদারীর এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে,বর্ণিত মামলার এজাহারনামীয় আসামী খোরশেদ আলম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন মোগড়াপাড়া এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৩ মার্চ ২০২৫ ইং তারিখে আনুমানিক রাতে র‌্যাব-৭,চট্টগ্রাম এবং র‍্যাব-১১ নারায়ণগঞ্জ এর যৌথ আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী খোরশেদ আলম ৫৫)কে গ্রেফতার করা হয়।পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করত সূত্রে বর্নিত মামলার ০৪নং এজাহারনামীয় পলাতক আসামী মর্মে স্বীকার করে।এছাড়াও সে মামলা রুজু হওয়ার পর হতে আইন শৃংখলা বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে নিজ এলাকা ছেড়ে নারায়ণগঞ্জ জেলা এবং ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল বলে জানায়।উল্লেখ্য যে গত ১২ মার্চ ২০২৫ ইং তারিখে বর্ণিত মামলার এজাহারনামীয় ০১ নং প্রধান আসামী শামসুদ্দিন’কে চট্টগ্রাম মহানগরী হালিশহর এলাকায় হতে গ্রেফতার পূর্বক থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে ফেনী জেলার দাগনভূঞা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আগুন জ্বালিয়ে মুখোশধারীদের বিক্ষোভ
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি
দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০
কিশোরগঞ্জে লোকজবিশ্বাসে ফসলের কু-নজর এড়াতে আজও কৃষকের আস্থা কাকতাড়ুয়া 
সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের বিল লীজ নিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দিরাইয়ের ছাদিরপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০
কক্সবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
মহেশখালীতে টমটমের ধাক্কায় প্রাণ গেল ৭ বছরের শিশু তানজিমা’র

You cannot copy content of this page