৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শান্তিগঞ্জের টাইলা গ্রামে বসতভিটার বারান্দা ভেঙ্গে রাস্তা তৈরী চেষ্টায় জেলা প্রশাসক ও এলজিইডি নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ পটুয়াখালীতে অস্ত্র ও ধর্ষণ মামলার আসামি রাসেল ফকির গ্রেফতার। সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন – রাষ্ট্রপতি রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ অনিয়মের দায়ে রাঙ্গুনিয়ার তিন চালকলকে আড়াই লাখ টাকা জরিমানা সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ এলাকায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন আহত শিক্ষক ও শিক্ষা অফিসে জনবল সংকট: বাঁশখালীতে হুমকির মুখে প্রাথমিক শিক্ষা কার্যক্রম টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্র মাহিনের বিদায়, নাঙ্গলমোড়ায় শোকের ছায়া
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

রাঙ্গুনিয়ায় আ.লীগ মিছিল বের করলে দৌড়ানোর দায়িত্ব বিএনপি’র -হুম্মাম কাদের চৌধুরী.

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নুরুল আবছার চৌধুরী, চট্টগ্রাম উত্তর সংবাদদাতা >>> বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, “যেভাবে চিন্তা করেন না কেনো, হয়ত আমার জেদ হয়ে বসেছে, এই আসন বিএনপির হাতে ফেরত দিতে হবে আমাদের। নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিবে কি দিবে না, ওটা পরোয়া করি না। একটা ওয়াটসএপ গ্রুপে আওয়ামীলীগ সামনের সপ্তাহে রাঙ্গুনিয়ায় মিছিল বের করতে পারে বলে একটি ম্যাসেজ দেখলাম। আওয়ামীলীগ মিছিল বের করলে দৌড়ানোর দায়িত্ব আপনাদের। এরপর যদি মামলা হয়, তার প্রথম আসামী যেনো আমাকে করা হয়, এতে আমার গর্ববোধ হবে। আওয়ামীলীগকে পিঠানোর মামলার এক নাম্বার আসামী সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে। আওয়ামীলীগের দুঃশ^াসন—নির্যাতন ১৬ বছর সহ্য করেছি। এখন নির্যাতনের সময় শেষ। আওয়ামী লীগের কোন মাফ নাই।”শুক্রবার (১৮ অক্টোবর) বিকালে রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া সাহাব্দিনগর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন দোয়া মাহফিলে অংশ নিতে দুপুরের পর থেকেই ইউনিয়ন ও আশেপাশের এলাকা থেকে বিপুল পরিমাণ লোকসমাগম হয়। বিকেলের দিকে হুম্মাম কাদের চৌধুরী যখন সভাস্থলে যোগ দেন, তখন দলীয় নেতৃবৃন্দের মিছিল—স্লোগানে আশেপাশের এলাকা প্রকম্পীত হয়ে ওঠে।  বক্তব্যে তাঁর বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘২০০৮ সালে আমার বাবা দুই আসন থেকে নির্বাচন করার যখন সিদ্ধান্ত নেন, তখন আমার বাবার খুব ঘনিষ্ট একজন ব্যক্তি এসে বলল, ভাইজান ছেলের তো বয়স হয়ে গিয়েছে, ছেলেকে নামায় দেন। একটা আসনে আপনি করেন, দ্বিতীয়টিতে আপনার ছেলেকে দেন। তখন আমার বাবা হেসে বলল, যেদিন এলাকার মানুষ ঘরে ঢুকে আমার ছেলেকে টাইনে বের করে বলবে, এখন আপনি নেতৃত্ব দেন, সেদিন আমার ছেলে নেতা হবে, তার আগে হবে না। আশাকরি নির্বাচনের আগে আগে আপনারা আমার বাড়িতে আসবেন, আমাকে টেনেহিঁচড়ে বের করবেন, আর নেতৃত্ব আমার হাতে তুলে দিবেন।’তার পরিবার ও তার উপর আওয়ামীলীগের জুলুম নির্যাতন করেছে উল্লেখ করে হুম্মাম কাদের চৌধুরী বলেন, “আমার পরিবারের উপর আওয়ামী লীগের যে নির্যাতন, তা সবাই জানেন। যে অত্যাচার আমি সহ্য করেছি, আমি নিজে ৭ মাস গুম ছিলাম। তবে আপনাদের উপর আওয়ামী লীগের যে নির্যাতন, তা ভুলে যায়নি। আপনাদের থেকে চাঁদা তুলা থেকে শুরু করে, আপনাদের ভাইদেরকে গুম করে দেয়া, মামলা—হামলা দেয়া, আপনাদের সন্তানদের স্কুলে ভর্তী করতে না দেয়া, সব নির্যাতন সহ্য করেছেন আপনারা। অনেক নেতারা এসে বলবেন, এতোদিন ধৈর্য্য ধরেছেন, আর কয়েক মাস কিংবা আরও কিছু বছর ধর্য্য ধরেন। কিন্তুআমারে ক্ষমা করে দিবেন, মেজাজ গরম, রক্ত গরম। আওয়ামী লীগের কোন মাফ নাই।”চাঁদাবাজদের পুলিশে হস্তান্তর করার অনুরোধ জানিয়ে তিনে বলেন, “যেই চাঁদাবাজী আগে আওয়ামীলীগ করতো, সেই চাঁদাবাজী এখন আমাদের কিছু চেনা—পরিচিত মানুষরা করছে। যারা এই চাঁদাবাজি করছে, তাদের ধরিয়ে দেয়ার এবং চিহ্নিত করার দায়িত্ব আপনাদের। রাঙ্গুনিয়ার মাঠিতে কোন চাঁদাবাজ খুজে পাওয়া যায়, তাদেরকে পুলিশের হাতে হস্তান্তর করে দিতে হবে।”  মাদকের প্রসঙ্গ উল্লেখ করে হুম্মাম কাদের চৌধুরী বলেন, “জানি না গত ১৬ বছর আওয়ামীলীগের মদদে কত মাদক ব্যবসায়ী রাঙ্গুনিয়ায় ডুকেছে। তবে আজকের পরে কোন মাদক ব্যবসায়ী যদি আমরা খুজে পায়, আল্লাহ হয়ত তাকে ক্ষমা করে দেবে, তবে আমরা ক্ষমা করবো না। মাদকের বিষয়ে আমরা জিরো টলারেন্স।”ভোটের কথা উল্লেখ করে তিনি বলেন, “জোয়ানদের চাইতেও আমার ভরশা মুরব্বীরা। আশাকরি যখনই সময় আসবে, আমার জন্য আপনারা কাজ করবেন। তা করবেন তখনই, যখন আমি প্রমাণ করবো, আমি আপনাদের পাশে আছি। সামনের বছর দেড়েক সুযোগ দেবেন, আপনাদের খেদমত করার। আপনাদের পাশে দাড়ানোর। আশাকরি প্রমাণ করতে পারবো, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হয়তো তার মতো লম্বা হয়নি, কিন্তু রাজনীতিতে তার মতো লম্বা হয়ে গেছে। আপনাদের নেতা হতে আসিনি, ভাই হতে এসেছি, আপনাদের পরিবারের সদস্য হিসেবে দেখবেন, আপনাদের দুঃসময়ে আমি যেনো আপনাদের পাশে দাড়াতে পারি, সেই দোয়া কামনা করি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

শান্তিগঞ্জের টাইলা গ্রামে বসতভিটার বারান্দা ভেঙ্গে রাস্তা তৈরী চেষ্টায় জেলা প্রশাসক ও এলজিইডি নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ
পটুয়াখালীতে অস্ত্র ও ধর্ষণ মামলার আসামি রাসেল ফকির গ্রেফতার।
সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন – রাষ্ট্রপতি
রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ
অনিয়মের দায়ে রাঙ্গুনিয়ার তিন চালকলকে আড়াই লাখ টাকা জরিমানা
সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ এলাকায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন আহত
শিক্ষক ও শিক্ষা অফিসে জনবল সংকট: বাঁশখালীতে হুমকির মুখে প্রাথমিক শিক্ষা কার্যক্রম

You cannot copy content of this page