৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
কুড়িগ্রামের রাজীবপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন চট্টগ্রাম বন্দরে প্রতিদিন কোটি কোটি টাকার চাঁদাবাজি হয়: শ্রম উপদেষ্টা  চট্টগ্রাম-১৫ আসনে পাল্টে যেতে পারে ভোটের সমীকরণ আজ মাস্টার এ কে এম নাজিম উদ্দিন চেয়ারম্যানের ১০ম মৃত্যুবার্ষিকী শাল্লার লাগোয়া কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি চট্টগ্রামের সাবেক কাউন্সিলর দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জের এমপি প্রার্থী হীরার নির্বাচনী মতবিনিময়   সবাই শান্ত থাকুন, নেত্রীর জন্য দোয়া করুন, চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপি নেতা মুজিবুর নগরকান্দায় পবিত্র কাবা শরিফ অবমাননার প্রতিবাদে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক ১
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • মোংলা উপজেলা যুব জামায়েতের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে
  • মোংলা উপজেলা যুব জামায়েতের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোংলা প্রতিনিধি >>> বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের মোংলা উপজেলা শাখার আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা অডিটরিয়ামে জামায়াতে ইসলামী যুব বিভাগের আয়োজনে এ পুনর্মিলনী অনুষ্টিত হয়।উপজেলা জামায়াতের সেক্রেটারী রশিদুজ্জামানন শিশির এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা জামায়াতের নায়েবে আমির এ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ। বক্তৃতায় তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার শাসন আমলে এদেশের সাধারণ জনগণ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেননি। আমরা চাই না অতীতের মতো কেউ জনগণের অধিকার হরণ করুক। জামায়াতে ইসলামী চায় আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হোক। যদি সমাজে সৎ লোকের শাসন ও আল্লাহর আইন বাস্তবায়িত হয়, তাহলে চাঁদাবাজি ও দখলদারিত্ব থাকবে না। কোন ব্যক্তির জন্য কাজ করবেন না, আল্লাহর জন্য কাজ করবেন। তাহলে কখনোই পরাজিত হবেন না। আল্লাহ এবং রাসুলের কখনো পরাজিত হবেন না। যখন আমরা আল্লাহর জন্য কাজ করবো, তখন আমাদের বিজয় সুনিশ্চিত।এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাগেরহাট জেলা যুব জামাতের সেক্রেটারী মো: আরিফ শেখ, উপজেলা জামাতের আমির মাওলানা আবু হানিফ মল্লিক,মোংলা উপজেলা সাবেক ভাইচ চেয়ারম্যান কহিনুর সরদার,পৌর জামাতের নায়েবে আমীর, মাওলানা মনিরুজ্জামান,রামপাল উপজেলা যুব জামাতের সভাপতি মো: আছাদুজ্জামান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি জহির উদ্দিন বাবর, সাবেক ছাত্র নেতা আনিছুর রহমান, সহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page