৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
শিক্ষা সফরে গিয়ে কক্সবাজারে শিক্ষার্থী নিখোঁজ কক্সবাজারে মাদক ব্যবসায়ী আটক, ইয়াবাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার কক্সবাজার অঞ্চলে যৌথবাহিনীর অভিযান দুই শীর্ষ সন্ত্রাসী আটক আলিফ হত্যার বিচারের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে শাহজাহান চৌধুরী শিবপুরে অঙ্গীকার সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের “মেধাবৃত্তি সম্মাননা” প্রদান কর্নফুলীতে ‘ভাসমান গুদামে’ দুদকের অভিযান অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পুরোপুরি অচল চট্টগ্রাম বন্দর এবার ভোটকেন্দ্রে ৫ মিনিটের মধ্যে ফোর্স পৌঁছাবে – ডিসি জাহিদুল সেনাবাহিনীর অভিযানে কক্সবাজারে ৩ মাদক ব্যবসায়ী আটক আয়েছ আলী একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অর্থনীতি >> আন্তর্জাতিক >> জাতীয়
  • মিয়ানমারে বন্যা: নিহতের সংখ্যা বেড়ে ২৯৩
  • মিয়ানমারে বন্যা: নিহতের সংখ্যা বেড়ে ২৯৩

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মিয়ানমারে বন্যায় প্রাণহানির সংখ্যা ক্রমেই বাড়ছে। ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে প্রবল বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৩ জনে। এ ছাড়া প্রাকৃতিক এই দুর্যোগে নিখোঁজ রয়েছেন অন্তত ৮৯ জন মানুষ। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইরাবতী

    মিয়ানমারের জান্তা সরকারের তথ্য বিভাগ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) জানিয়েছে, দেশজুড়ে বিভিন্ন অঞ্চলে বন্যায় অন্তত ২৯৩ জন নিহত হয়েছে। এ ছাড়া বন্যা লক্ষাধিক গবাদিপশু মারা গেছে। পাশাপাশি নষ্ট হয়ে গেছে বিপুল পরিমাণ ফসলি জমি।

    এর আগে, বুধবার (১৮ সেপ্টেম্বর) মিয়ানমারের জান্তা সরকার জানিয়েছে, বন্যার কারণে প্রায় ২ লাখ ৭০ হাজার হেক্টর বা ৬ লাখ ৬০ হাজার একর জমির ধান ও অন্যান্য ফসল নষ্ট হয়ে গেছে। একই সঙ্গে এক লাখেরও বেশি বিভিন্ন ধরনের গবাদিপশু মারা গেছে।

    আরও পড়ুন: একদিনে মহাকাশে ৬ স্যাটেলাইট পাঠাল চীন

    এদিকে জাতিসংঘ জানিয়েছিল, বন্যার কারণে মিয়ানমারে ৬ লাখ ৩০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের জরুরি ভিত্তিতে সহায়তা প্রয়োজন। মিয়ানমারের জান্তা সরকারও বিদেশি সাহায্যের জন্য আবেদন জানিয়েছে। তবে ভারত সামান্য পরিমাণ সাহায্য দিলেও আর কোনো দেশ এখনো পর্যন্ত দেশটিতে সহায়তা পাঠিয়েছে কি না তা জানা যায়নি।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page