১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে সোলায়মান আলীর উদ্যোগে পূজার সামগ্রী বিতরণ মহেশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোতায়েনকৃত আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৭ প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি, মাদ্রাসা মাঠ পরিদর্শনে রাসিক প্রশাসক সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী” কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সখিপুরে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

মদনে জলমহল ইজারা নয় ছয় অনিয়ম দুর্নীতির অভিযোগ সার্ভেয়ার নাছিরের বিরুদ্ধে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মদন প্রতিনিধি মোশারফ হোসেন >>> নেত্রকোনার মদনে জলমহল ইজারা নিয়ে অনিয়ম দুর্নীতি অভিযোগ উঠেছে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার নাছির এর বিরুদ্ধে।উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন গোবিন্দশ্রী মেঘনা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি হাইদুল ইসলাম নামের এক ব্যক্তি।অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলা ভূমি অফিস ইজারা টেন্ডার ঘোষণা দেওয়ার পর ১৬ টি মৎস্যজীবী সমবায় সমিতি ইজারা নেওয়ার জন্য টেন্ডারের প্রয়োজনীয় কাগজপত্র জমা করেন উপজেলা ভূমি অফিসের টেন্ডার বক্সে।ফলাফল প্রকাশের পর জানা যায়, জলমহলের তীরবর্তী দূরত্ব নির্ণয় নয় ছয় করেছে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার নাছির। কাছের জলমহল দেখানো হয়েছে দূরে এবং দূরে গুলাকে দেখানো হয়েছে কাছে।অভিযোগ ও ভুক্তভোগীদের সূত্রে জানাযায়, উপজেলা গোবিন্দশ্রী মেঘনা মৎস্যজীবী সমবায় সমিতি বড়ধাইর জলমহল বিল এর তীরবর্তী নিকটতম হওয়া সত্ত্বেও মেঘনা মৎস্যজীবী সমবায় সমিতিকে ৫০ মিটার দূরত্ব বেশি দেখানো হয়েছে।হিলিপ সমবায় মৎস্যজীবী সমিতিকে ৫০ মিটার কাছে দেখানো হয়েছে।৫০ মিটার তীরবর্তী দেখানোর কারণে উপজেলা জলমহল কমিটি টেন্ডার ইজারা ফিলিপ মৎস্যজীবী সমবায় সমিতির পক্ষে সিদ্ধান্ত গৃহীত হয়।উপজেলা সার্ভেয়ার নাছির অসৎ উপায় অবলম্বন করে তার মনগড়া দূরত্ব নির্ণয় নয় ছয় করে হিলিপ সমবায় মৎস্যজীবী সমিতিকে ৫০ মিটার নিকটবর্তী দেখিয়েছে।এতে মেঘনা মৎস্যজীবী সমবায় সমিতির লোকজনসহ গ্রামবাসীর মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিষয়টি সরজমিনে পুনরায় তদন্ত করে সিদ্ধান্ত দেওয়ার জন্য স্থানীয়দের দাবি।তীরবর্তী দূরত্ব অনিয়ম নয় ছয় অনিয়ম দুর্নীতি অভিযোগের বিষয়ে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার নাছির জানান,আমি কোন অনিয়ম করিনি। টুকটাক ভুলত্রুটি হইতেই পারে।এ বিষয়ে মদন উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত কমিটিও গঠন করা হয়েছে তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page