১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

মদনে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই খুন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মদন প্রতিনিধি মোঃ মোশারফ হোসেন >>> নেত্রকোনার মদনে ছোট  ভাইয়ের লাঠির আঘাতে আহত বড় ভাই দ্বীন ইসলাম (৫০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে বৃহস্পতিবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠি আঘাতে আহত হন বড় ভাই দ্বীন ইসলাম।নিহত দ্বীন ইসলাম উপজেলার মদন সদর ইউনিয়নের কাপাসাটিয়া গ্রামের মৃত মুর্তজ আলীর ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে দুই ভাইয়ের বাড়ির সীমানা নির্ধারণী ইট স্থাপন করে ছোট ভাই সম্রাট। বড় ভাই দ্বীন ইসলাম এসে এটিকে তার জায়গায় স্থাপন করা হয়েছে বলে দাবি করেন। পরে দ্বীন ইসলাম ইটটি সরিয়ে ফেলে। এ নিয়ে ছোট ভাই সম্রাটের সাথে তার তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে ছোট ভাই সম্রাট ক্ষিপ্ত হয়ে তার পরিবারের উপর আক্রমণ করে। পরে উভয় পরিবারের লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে দ্বীন ইসলাম গুরুতর আহত হন। পরে তার পরিবারের লোকজন স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক ভেবে কর্তব্যরত চিকিৎসক থাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তার অবস্থা আরও অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। শুক্রবার দুপুরে দ্বীন ইসলাম সেখানে মৃত্যুবরণ করেন।নিহতের শালিকা মোমেনা আক্তার বলেন, আমার ভগ্নিপতির জায়গায় সম্রাট বাড়ির সীমানা অতিক্রম করে ইট বসায়। ইটটি তিনি উঠিয়ে ফেলে দেওয়ার কারণেই সম্রাট তার পরিবারের লোকজন নিয়ে এ্যালোপাথারি মারধর করে। শুক্রবার তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আমরা ভগ্নিপতির হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার হোক।সেই সাথে তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান জানান,কাপাসাটিয়া গ্রামের দ্বীন ইসলাম নামে একজন ব্যক্তি তার ছোট ভাইয়ের লাঠির আঘাতে আহত হয়ে শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরিবারের লোকজনের সাথে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page