১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম-১০ আসনে দাঁড়ি পাল্লার সমর্থনে স্বতঃস্ফূর্ত মহিলা মিছিল অন্য দলকে ভোট দিলে ঘর-বাড়ি পুড়িয়ে ছারখার করে দিব: হাসনাতের প্রতিদ্বন্দী বিএনপির নেতা মঞ্জু মুন্সি। সাতকানিয়ায় ভোটকেন্দ্রের নিরাপত্তায় যৌথবাহিনীর প্রতীকী মহড়া চট্টগ্রাম-৯ আসনে দাঁড়ি পাল্লার প্রার্থী ডা. একেএম ফজলুল হকের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাঁশখালীতে দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল জনসভা কর্নেল অলি পটুয়াখালী শহীদ মিনারে আলতাফ হোসেন চৌধুরীর শেষ নির্বাচনী বার্তা ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার। নির্বাচনে ব্লেইম গেম বা নাটকের সুযোগ নেই -চট্টগ্রাম জেলা প্রশাসক।  আমি আপনাদের সন্তান নির্বাচনী প্রচারণা শাহজাহান চৌধুরী  চট্টগ্রাম বন্দরে কার্যক্রম শুরু, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> নোয়াখালী
  • বুয়েটের এমএসসি ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন চাটখিলের সালেহা
  • বুয়েটের এমএসসি ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন চাটখিলের সালেহা

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আনোয়ারুল আজিমঃ (নোয়াখালী)চাটখিল প্রতিনিধ>>> বাংলাদেশ প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এমএসসি (গনিত) ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে নোবিপ্রবির ফলিত গণিত বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী সালেহা বেগম আয়মন।তিনি নোয়াখালীর চাটখিল উপজেলার বিষ্ণুরামপুর গ্রামের রাজার বাড়ির সোলায়মান ভুলু ও হোসনেয়ারা দম্পতির একমাত্র কন্যা।শনিবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর এমএসসি ভর্তি পরীক্ষা (গনিত) অনুষ্ঠিত হয়।আয়মান উপজেলার কড়িহাটি উচ্চ বিদ্যালয় থেকে ২০১৬ সালে এসএসসি এবং ২০১৮ সালে চাটখিল মহিলা ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলসহ পাশ করেন।এরপর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগে ১৪তম ব্যাচে ভর্তি হন। নোবিপ্রবির ফলিত গণিত বিভাগ থেকে কৃতিত্বের সাথে প্রথম স্থান অর্জন করেন।এছাড়াও আয়মন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৩ সেরা ১০ এর একজন ছিলেন।আয়মন জানান,তিনি ভবিষ্যতে গণিত বিষয়ে গবেষণা করতে চান।এসময় তিনি দেশ ও জাতীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার আশা ব্যক্ত করেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page