১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ কিশোরগঞ্জে লোকজবিশ্বাসে ফসলের কু-নজর এড়াতে আজও কৃষকের আস্থা কাকতাড়ুয়া  সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের বিল লীজ নিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দিরাইয়ের ছাদিরপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ কক্সবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ মহেশখালীতে টমটমের ধাক্কায় প্রাণ গেল ৭ বছরের শিশু তানজিমা’র আড়াইহাজারে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, লুট নগদ টাকা ও স্বর্ণালংকার সাতকানিয়ায় পাহাড় ও মাটি কাটার মহোৎসব সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবমুখর লালমনিরহাট।
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

বিমানবন্দর থেকে আগুন নিয়েই তেজগাঁও আসে ট্রেন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক 

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) রাতে নেত্রকোনা থেকে ছেড়ে আসে মোহনগঞ্জ এক্সপ্রেস। ভোর ৫টার দিকে বিমানবন্দর স্টেশন পার হওয়ার পর দাউ দাউ করে জ্বল ওঠে ট্রেনটি। আতংকিত যাত্রীরা ভেতরে চিৎকার করলেও ট্রেনের চালক বুঝতে পারেননি আগুন লাগার বিষয়টি।তেজগাঁও স্টেশনে ট্রেন আসার পর চালক বুঝতে বুঝতে ট্রেনে আগুন লেগেছে। পরে ট্রেনটি তেজগাঁও থামার পর যাত্রীরা হুড়োহুড়ি করে ভেতর থেকে নামতে শুরু করেন। তবে তিনটি বগি পুড়ে গেলেও একটির ভেতরে আটকা পড়েন চারজন।ফায়ার সার্ভিসের তেজগাঁও ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ভেতর থেকে উদ্ধার করা হয় চারজনের মরদেহ।নিহতরা হলেন: নাদিরা আক্তার পপি (৩৫) ও তার ছেলে ইয়াসিন (৩)। এছাড়া বাকি দুজনের পরিচয় জানা যায়নি। তাদের বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছর।বিমানবন্দর থেকে আগুন নিয়েই তেজগাঁও আসে ট্রেন তেজগাঁওয়ে ট্রেনে আগুন, ৪ মরদেহ উদ্ধার।নিহত ইয়াসিনের মামা হাবিবুর রহমান হাবিব জানান, বিমানবন্দর স্টেশনে এসে ট্রেনটি থামলে তখন কিছু যাত্রী সেখান থেকে নেমে যান। এ সময় তাদের পেছনের সিটে থাকা দুই ব্যক্তিও নেমে যান। এরপর ট্রেনটা চলতে শুরু করা মাত্রই পেছনের সিট থেকে আগুন জ্বলে ওঠে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। সেখান থেকে দৌড়ে হাবিবুর ও ফাহিমসহ অন্য যাত্রীরা নামতে পারলেও ভেতরে আটকা পড়েন ছোট ইয়াসিন ও তার মা নাদিরা। তাদেরকে আর কোনোভাবেই বের করতে পারেননি। পরবর্তীতে ফায়ার সার্ভিস তাদের মরদেহ বের করেন।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, মরদেহ চারটি সকালে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বলেন, ভোর ৫টা ৪ মিনিটে আমাদের কাছে এ সংবাদ আসে। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৩টি ইউনিট পাঠানো হয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর পৌনে ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। একটি বগি থেকে ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।’তেজগাঁও থানা পুলিশ বলছে, ট্রেনটি বিমানবন্দর স্টেশন পার হয়ে ক্যান্টনমেন্টের কাছাকাছি আসলে যাত্রীরা আগুন দেয়ার বিষয়টি টের পায়। যাত্রীরা ছোটাছুটি করে অন্য বগিতে চলে যায়। ট্রেন চালক আগুনের বিষয়টি বুঝতে না পেরে ট্রেনটি চালিয়ে তেজগাঁও স্টেশনে থামায়। ততক্ষণে ট্রেনের মাঝামাঝি তিনটি বগি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০
কিশোরগঞ্জে লোকজবিশ্বাসে ফসলের কু-নজর এড়াতে আজও কৃষকের আস্থা কাকতাড়ুয়া 
সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের বিল লীজ নিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দিরাইয়ের ছাদিরপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০
কক্সবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
মহেশখালীতে টমটমের ধাক্কায় প্রাণ গেল ৭ বছরের শিশু তানজিমা’র
আড়াইহাজারে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, লুট নগদ টাকা ও স্বর্ণালংকার
সাতকানিয়ায় পাহাড় ও মাটি কাটার মহোৎসব

You cannot copy content of this page