১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় খালে পাওয়া মহিলা লাশটির বাড়ি কক্সবাজার। চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ চট্টগ্রামে সাবেক মেয়র মনজুর আলমের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত নগরকান্দা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ শোভাযাত্রা অনুষ্ঠিত জাউয়াবাজারে বুকী নদী পরিদর্শন: দখল-দূষণ রোধে কঠোর অবস্থান জাতীয় নদী রক্ষা কমিশনের তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান চাটখলে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন মুলাদীতে আঃ ছত্তার খানের আয়োজনে বৈশাখী প্রীতিভোজ অনুষ্ঠিত সাতকানিয়ায় সিআর পরোয়ানাভুক্ত এক আসামি গ্রেফতার দশমিনায় ট্রাক থামিয়ে মাছ ডাকাতি: প্রধান আসামিসহ ২ জন গ্রেফতার।
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

বাঘায় ছেলের হাতে বাবা খুঁন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবুল হাশেম, রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ

রাজশাহী বাঘা পৌরসভার আজিজুল আলম আস্তুল (৫০) এর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধারের ঘটনায় এক আসামীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১২ মে) উপজেলার চক আমোদপুর গ্রামের শহিদুল ইসলামের পুকুর পাড় থেকে আজিজুল আলম আস্তুল(৫০) লাশ উদ্ধার করে পুলিশ। সে বাঘা পৌরসভার ১নং ওয়ার্ডের চক আমোদপুর গ্রামের মৃত ইয়াকুব প্রামানিকের ছেলে। এ ঘটনায় নিহতের বড় ছেলে বাদি হয়ে থানায় মামলা করে। পুলিশ নিহতের ছোট ছেলে তারেক রহমান সনিকে আটক করে।পুলিশ জানায়, আজ শুক্রবার সকালে একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে খায়রুল ইসলাম পুকুরের পাশ দিয়ে যাওয়ার পথে তার লাশ দেখতে পেয়ে লোকজনকে খবর দেয়। স্থানীয়রা গিয়ে লাশ আজিজুল আলম আস্তুল এর বলে সনাক্ত করেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে হেফাজতে নেয়।নিহতের বড় ছেলে ফারুক হোসেন জানান, ১৯৯৮ সালে তার পিতা আজিজুল আলম আস্তুল তার মা পারুল বেগমকে কুপিয়ে হত্যা করেছিল। হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড আসামী ছিল। বছর দু’য়েক আগে করোনাকালীন সময়ে বিশেষ ব্যবস্থাপনায় মুক্তি পায়। বাড়িতে আসার পর থেকে মানসিক ভারসাম্যহীনভাবে এখানে সেখানে ঘুরে বেড়াতো। সে কারণে তাকে শিকলবন্দী করে বাড়িতে রাখা হতো। মাস খানেক আগে ঘরের জানালা ভেঙ্গে সে বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর থেকে এলাকার গাছতলায় থাকতো। বাড়িতে থাকতোনা।বাঘা থানার ওসি খায়রুল ইসলাম জানান, লাশের মাথা, মুখ, চোখ, গলা ও শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হয়েছে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধারে পর মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে। তার ছোট ছেলে তারেক রহমান সনিকে আটক করা হয়েছে। সে তার জবানবন্দিতে দায় শিকার করেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page