১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

বকশিগঞ্জে ৭১ টিভির সংবাদদাতা নাদিমের উপর হামলা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নূর ই ইলাহী জামালপুরে প্রতিনিধিঃ >>> জামালপুরের বকশীগঞ্জ উপজেলার স্থানীয় সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের উপর দুর্বৃত্তরা মারাত্মক ভাবে মাথায় ও চোখে আঘাত করে গুরুতর আহত করেছে ।বুধবার( ১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ সরকারি কলেজ এলাকার পাথাটির এটিএম বুথের সামনে দুর্বৃত্তরা নাদিমের মাথা চোখ সহ বিভিন্ন স্থানে আঘাত করতে থাকলে প্রচুর রক্তাক্ত অবস্থায় সেখানেই অচেতন হয়ে পরে যায়।সড়কে লোকজনে উপস্থিতি টের পেয়ে সাংবাদিক নাদিমকে ফেলে ঘটনাস্থল ত্যাগ করে দূর্বৃত্তরা ।পরে স্থানীয় লোকজন ও সাংবাদিক ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জামালপুর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।স্থানীয় সাংবাদিক লালন জানান, অফিসে পেশাগত জরুরি কাজ শেষে রাতে বাড়ি ফিরছিলেন পথিমধ্যে সাংবাদিক নাদিমকে একদল দুর্বৃত্তরা পিটিয়ে অজ্ঞান করে নির্জনে স্থানে টেনে হিঁচড়ে ফেলে রাখে যায়। খবর পেয়ে আমি পথচারীদের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।সাংবাদিকের স্ত্রী মনিরা বেগম জানান, আমি ফোনে খবর পেয়ে হাসপাতালে দেখি আমার স্বামী অজ্ঞান হয়ে আছে। তাকে অনেক আঘাত করা হয়েছে।তার অবস্থা ভাল না। ঘটনার সাথে জড়িত যারা আমি তাদের বিচার চাই। বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহীন আল আমিন জানিয়েছেন,অসৎ উদ্দেশ্যে সাংবাদিক নাদিমকে গুরুতর আহত করা হয়েছে।আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দুষ্কৃতিকারীদের উপযুক্ত শাস্তি ব্যবস্থা করা হোক।বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানায়, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। হাসপাতালে আমি তার সাথে কথা বলা চেষ্টা করেছি, তার অবস্থার অবনতি থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানেও অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সিসি ক্যামেরা দেখে ঘটনার সঙ্গে জড়িত রেজাউল নামে এ আমরা চিহ্নিত করতে পেরেছি। তাকে আটকের চেষ্টা চলে বাকীদের খুব দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে সক্ষম হবো।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page