৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ এলাকায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন আহত শিক্ষক ও শিক্ষা অফিসে জনবল সংকট: বাঁশখালীতে হুমকির মুখে প্রাথমিক শিক্ষা কার্যক্রম টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্র মাহিনের বিদায়, নাঙ্গলমোড়ায় শোকের ছায়া বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ পটিয়ায় বেশি মূল্য সার বিক্রি করায় উপজেলা প্রশাসনের জরিমানা। রেজু বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি প্রসেন তংচংগ্যা নাগেশ্বরীতে বিজয় হত্যার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ পটিয়ায় দুটি উন্নয়ন প্রকল্পের কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন -এম পি এনাম পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চারজন আটক
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

প্রতারণা মামলায় মাঈন উদ্দিন পলাশ গ্রেফতার..

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
এম নুর নবী আহমেদ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি

জাল দলিল বানিয়ে ১ কোটি ৫ লাখ টাকা মূল্যের ফ্ল্যাট প্রতারণার মাধ্যমে দুই ব্যক্তির কাছে বিক্রির অভিযোগে দায়ের করা মামলায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাইন উদ্দিন পলাশকে (৫৩) গ্রেফতার করেছে ঢাকা পুলিশের মিরপুর গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।সোমবার (২২ মে) দুপুর ১টার দিকে তাকে ঢাকার সিএমএম কোর্টে সোপর্দ করে ডিবি পুলিশ। এর আগে, গত শনিবার রাত ৯টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের মাজনদীঘি এলাকা থেকে ঢাকা মিরপুর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)কার্যালয়ের সদস্যরা তাকে গ্রেফতার করে।ভুক্তভোগী শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিবিজনেস এন্ড মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড.মো.গোলাম রাব্বানী বলেন, ঢাকার কাফরুল এলাকার বিজয় রাকিন সিটির বিল্ডিং নং-বি-৩,টাওয়ার টি-৪, ফ্ল্যাট নং-৮,২, সেকশন,১৫ডি ১৬৭৮ বর্গফুটের ১ কোটি ৫ লাখ টাকা মূল্যের একটি ফ্ল্যাল্ট জাল দলিলের মাধ্যমে দুইজনের কাছে বিক্রি করে মাইন উদ্দিন পলাশ। এ ঘটনায় গত মঙ্গলবার ৯ মে ঢাকার কাফরুল থানায় আমি বাদী হয়ে মাইনউদ্দিন পলাশসহ তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন তিনি। পরে এ ঘটনায় তদন্তে নামে ডিবি পুলিশ।মামলা সূত্রে জানা যায়, বিজয় রাকিন সিটিতে পলাশের একটি বিক্রয় যোগ্য ফ্ল্যাট ছিল। এ ফ্ল্যাট ক্রয় করতে গত বছরের ১জুলাই গোলাম রাব্বানী বায়না বাবদ পলাশকে ৫০ লক্ষ টাকা দেয়। তারপর পে অর্ডারের মাধ্যমে আরও ৫৫লক্ষ টাকা প্রদান করেন। পরবর্তীতে ব্যাংক ৯০ দিনের মধ্যে ব্যাংকের অনুকূলে নামজারিও মর্টগেজ অনুমোদন পত্র জমা প্রদান করতে বলে। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি ফ্ল্যাটের ক্রেতা রেজিস্ট্রেশনের হুবহু নকল কপি উত্তোলন করে। গত ১২ এপ্রিল ভূমি অফিসে ড.গোলাম রাব্বানী নামজারি করতে গেলে অফিস থেকে তাকে জানানো হয় ফ্ল্যাটটি আসামি মাইনউদ্দি আগেই এনামুল হক নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেছেন এবং নাম জারি করেছেন।মামলার অভিযোগে আরও বলা হয়েছে, আসামি মাইন উদ্দিন পলাশ তার চক্রের মাধ্যমে গৃহায়ন কর্তৃপক্ষের সহায়তায় পুনরায় ফ্ল্যাটটি ভুয়া কাগজপত্র সৃজন করে বাদীর কাছে রেজিষ্ট্রি মূলে বিক্রি করেছে। আসামি বাদীকে গৃহায়ন কর্তৃপক্ষ অফিসের অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের প্রত্যক্ষ সহায়তায় সরকারি ফ্রি জমা গ্রহণ করে জাল মিথ্যা কাগজ তৈরী করে বাদীকে দেয়।লোকমুখে জানা যায় এই মাইন উদ্দিন পলাশ এক সময়ের ঢাকার দুর্ধর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানের কাছের লোক ছিলেন। ওই সময় সে নামে বেনামে বিপুল সম্পত্তি গড়ে তুলে। পিচ্চি হান্নানরে পতন হলে সেখান থেকে গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে চলে আসেন। একপর্যায়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সে নিজেকে সরকার দলের রাজনীতির সাথে জড়িয়ে নেয়।মিরপুর ডিবির এডিসি মো.সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিকে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড.মো.গোলাম রাব্বানীর করা প্রতরণার মামলায় গ্রেফতার দেখিয়ে ঢাকার সিএমএম কোর্টে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ এলাকায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন আহত
শিক্ষক ও শিক্ষা অফিসে জনবল সংকট: বাঁশখালীতে হুমকির মুখে প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক
চাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্র মাহিনের বিদায়, নাঙ্গলমোড়ায় শোকের ছায়া
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ
পটিয়ায় বেশি মূল্য সার বিক্রি করায় উপজেলা প্রশাসনের জরিমানা।
নাগেশ্বরীতে বিজয় হত্যার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ
পটিয়ায় দুটি উন্নয়ন প্রকল্পের কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন -এম পি এনাম

You cannot copy content of this page