১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ কিশোরগঞ্জে লোকজবিশ্বাসে ফসলের কু-নজর এড়াতে আজও কৃষকের আস্থা কাকতাড়ুয়া  সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের বিল লীজ নিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দিরাইয়ের ছাদিরপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ কক্সবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ মহেশখালীতে টমটমের ধাক্কায় প্রাণ গেল ৭ বছরের শিশু তানজিমা’র আড়াইহাজারে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, লুট নগদ টাকা ও স্বর্ণালংকার সাতকানিয়ায় পাহাড় ও মাটি কাটার মহোৎসব সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা
আন্তর্জাতিক:
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন।
     
             

পটুয়াখালী বাউফলে নাগরিক কমিটি থেকে ৬ ছাত্র প্রতিনিধি পদত্যাগ করেছেন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী >>> পটুয়াখালীর বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সংগঠক মুনতাসীর তাসরিপ সহ ছয় জন ছাত্র প্রতিনিধি জাতীয় নাগরিক কমিটি থেকে পদত্যাগ করেছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগের ঘোষণা দেন। পরে প্রধান সংগঠক মুনতাসির তাসরিপ মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন।পদত্যাগ করা ৬ জন ছাত্র প্রতিনিধি হলেন মুনতাসির তাসরিপ, ফাতিমা জামান সামিয়া, আয়েশাতুন্নেসা বর্ষা, রুহুল আমিন, ফারহান রুপাই ও শুভ চন্দ্র শীল। পদত্যাগ করা ছাত্র প্রতিনিধিরা জানান, জাতীয় নাগরিক কমিটি গঠনের আগে তাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। তাদের মতে, কমিটিতে এমন অনেক ব্যক্তিকে রাখা হয়েছে, যারা কখনো আন্দোলনে ছিলেন না কিংবা শিক্ষার্থীদের পাশে দাঁড়াননি।আন্দোলনে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক নেতারা সমর্থন দিয়েছেন, কিন্তু নাগরিক কমিটি গঠনের সময় তাদের সঙ্গেও কোনো আলোচনা করা হয়নি। আমরা প্রথম দিন থেকেই কমিটি নিয়ে আলোচনার দাবি জানিয়েছিলাম কিন্তু দীর্ঘসময় পার হলেও কেউ আলোচনায় বসেনি। ফলে আমরা তথাকথিত এই নাগরিক কমিটির সঙ্গে কাজ করার আগ্রহ হারিয়েছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাউফলের প্রধান সংগঠক মুনতাসির তাসরিপ বলেন, ইতিহাস থেকে জানি, বিপ্লব শুধু শাসকের দমনেই ব্যর্থ হয় না; ভুল নেতৃত্ব, আত্মসাৎকারী ও সুবিধাভোগীদের হাতে নিয়ন্ত্রিত হয়ে ধীরে ধীরে ব্যর্থ হয়ে যায় বিপ্লব। বাউফলে আমাদের আন্দোলন সংগ্রাম আজ সেই পথে এগোচ্ছে। তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে যৌথভাবে পদত্যাগপত্র লিখেছি। সকলের সাক্ষরিত এই পদত্যাগ পত্র দ্রুত তাদের কাছে পৌঁছে দেবো। উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি বাউফল উপজেলা নাগরিক কমিটির ১১২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। তবে ঘোষণার পর থেকেই কমিটি নিয়ে বিভিন্ন মহলে অসন্তোষ দেখা দেয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি
দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০
কিশোরগঞ্জে লোকজবিশ্বাসে ফসলের কু-নজর এড়াতে আজও কৃষকের আস্থা কাকতাড়ুয়া 
সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের বিল লীজ নিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দিরাইয়ের ছাদিরপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০
কক্সবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
মহেশখালীতে টমটমের ধাক্কায় প্রাণ গেল ৭ বছরের শিশু তানজিমা’র
আড়াইহাজারে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, লুট নগদ টাকা ও স্বর্ণালংকার

You cannot copy content of this page