১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

নরসিংদী বেলাবো বারৈচা গ্রীন লাইফ স্পেশালাইজড হসপিটাল এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন”

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

ইমদাদুল হক খোকন বিশেষ প্রতিনিধি নরসিংদী>>> ১৬ই ডিসেম্বর,৫৪তম মহান বিজয় দিবসে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে গ্রীন লাইফ স্পেশালাইজড হসপিটাল,বারৈচা।এ উপলক্ষে সোমবার সকালে হাসপাতাল প্রাঙ্গনে আলোচনা সভা,র‍্যাফেল-ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।প্রান্তিক মানুষের সু-চিকিৎসা নিশ্চিতকরণের লক্ষ্যকে সামনে রেখে সফলতার সাথে চারটি বছর অতিক্রম করে ৫ম বছরে পদার্পণ করায় সকাল থেকেই হাসপাতালটির কলাকুশলীদের শুভেচ্ছা জানাতে দূরদূরান্ত থেকে আসা অতিথি ও শুভানূধ্যায়ীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে হাসপাতাল প্রাঙ্গন।বেলা বাড়ার সাথেসাথে বিজয় দিবসের দিনে হাসপাতালটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অতিথিদের মাঝে বাড়তি আনন্দের উপলক্ষ্য হয়ে উঠে।গ্রীন লাইফ স্পেশালাইজড হসপিটাল এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক নূর মোহাম্মদ অভির সঞ্চলনায়, ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক (শামীম), উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দা তানজিনা আফরিন ইভা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রাইভেট ক্লিনিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডাঃ এহতেশামুল হক, সাধারণ সম্পাদক সনেট মোহাম্মদ নোমান, সাংগঠনিক সম্পাদক এম ফখরুল ইসলাম প্রমূখ।এছাড়াও এসময় উপস্থিত ছিলেন বেলাব প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসেন নীলু, বেলাব প্রেস ক্লাবের সাবেক সভাপতি শেখ আব্দুল জলিল, সাধারন সম্পাদক আমিনুল হক, বারৈচা বাজার ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুজ্জান রুকন, সাধারন সম্পাদক শামসুল রহমান কাজল, বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মাস্টার,বারৈচা অনার্স কলেজের সহকারী অধ্যাপক মোঃ মজিবুর রহমান, বারৈচা বাজার (বণিক) সমবায় সমিতির সাধারন সম্পাদক কবির আহম্মেদ প্রমূখ সহ হসপিটালটির পরিচালকবৃন্দ, সাংবাদিক বৃন্দ, বেলাব ও রায়পুরা উপজেলার সকল পল্লী চিকিৎসক এবং ফার্মাসিস্টবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের প্রধান অতিথি নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক (শামীম) তার বক্তব্যে সমাজ সেবায় তরুন প্রজন্মের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদেরকে তিনি মানবসেবার ব্রত নিয়ে সৎভাবে,আরও উন্নত চিকিৎসা সেবার লক্ষ্য নিয়ে স্বচ্ছতার সাথে এগিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ হতে আহ্বান করেন।আলোচনা সভা শেষে র‍্যাফেল-ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলার বিভিন্ন উপজেলা সহ আশপাশের গ্রাম থেকে আগত বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় চারশত মানুষ এতে অংশগ্রহণ করে এবং এই জাকজমকপূর্ণ আয়োজনে অত্যন্ত চমৎকার সাংগঠনিক দক্ষতার সাথে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান পরিচালনার জন্য আগত অতিথিরা হাসপাতাল কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন।প্রসঙ্গত, মৌলিক চিকিৎসা সেবা বঞ্চিত মানুষের মাঝে মানসম্মত, সঠিক ও উন্নত চিকিৎসা সেবা প্রদানের সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে ১লা ডিসেম্বর’২০২০ ইং সালে যাত্রা শুরু করে গ্রীণ লাইফ স্পেশালাইজড হসপিটাল, বারৈচা। সুদক্ষ পরিচালনা পর্ষদ, স্বনামধন্য ডাক্তারবৃন্দ, উন্নত প্রযুক্তির মাধ্যমে নির্ভূল রোগ নির্ণয় সহ চমৎকার যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে পারায় প্রতিষ্ঠিত হওয়ার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি প্রতিষ্ঠানটিকে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page