১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

দক্ষ শিক্ষক ও প্রশিক্ষণে ঘুরে দাঁড়াবে চসিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো – মেয়র

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান বাড়াতে মেধাবী শিক্ষক নিয়োগ আর প্রশিক্ষণে জোর দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র (প্রতিমন্ত্রী) বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।সোমবার সকালে সিটি কর্পোরেশন কার্যালয়ে চসিক পরিচালিত তিনটি কলেজের পরিচালনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে মেয়র বলেন, একসময় চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো চট্টগ্রামের শিক্ষাখাতে নেতৃত্ব দিলেও পরবর্তীতে উন্নতির সে ধারা ধরে রাখা যায়নি। এ অবস্থার পরিবর্তনে আমি চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দক্ষ জনবল বৃদ্ধির জন্য ৩৭ জন প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছি যাতে তাদের নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঘুরে দাঁড়াতে পারে। পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধিতেও কাজ চলছে।মেয়র বলেন, সরকার দেশের শিক্ষা ব্যবস্থায় আধুনিক যুগোপযোগী পরিবর্তন আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই পরিবর্তন বাস্তবায়নে শিক্ষকরা হচ্ছেন নিয়ামক শক্তি। কারণ শিক্ষকদের পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও প্রচেষ্টার উপর নির্ভর করে শিক্ষার গুণগত মান। তিনি পরিচালনা কমিটির সকলকে সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন ও সুখ্যাতি বৃদ্ধির জন্য নিরলসভাবে দায়িত্ব পালন করার আহŸান জানান।চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন-শিক্ষা কর্মকর্তা উজালা রাণী চাকমা, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, অভিভাবক প্রতিনিধি ও সংরক্ষিত কাউন্সিলর রুমকি সেন গুপ্ত, কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজের অধ্যক্ষ শেখ মোহাম্মদ ওমর ফারুক, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক দেবপ্রিয় চক্রবর্তী, কোহিন‚র ইব্রাহিম চসিক কায়সার-নিলুফার কলেজের অধ্যক্ষ ন‚র বানু চৌধুরী, মোহাম্মদ ইউনুছ, এস এম শহীদুল ইসলাম, অপরাজিতা বড়ুয়া, সমীরণ কুমার শীল, ফতেয়াবাদ সি/ক কলেজের অধ্যক্ষ মঈনুদ্দিন হাছান তিবরিজি, জিয়া আমানত মোর্শেদ নয়ন, মো.মুছা চৌধুরী প্রমুখ।তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের দলাদলির কারণে শিক্ষার পরিবেশ নষ্ট হয় এতে শিক্ষার্থীগণ ক্ষতিগ্রস্থ হয়। তাই শিক্ষকরা দলাদলি বা শৃংখলা পরিপন্থী কোনো কাজ করলে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক তৎক্ষনাত বদলি সহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। তিনি কায়সার নিলুফার কলেজের নামে ক্রয়কৃত জায়গায় বাউন্ডারি দেয়াল ও গেইট নির্মাণ এবং ফতেয়াবাদ কলেজের ক্ষতিগ্রস্ত দেয়াল নির্মাণের জন্য প্রস্তাব প্রেরনের নির্দেশনা দেন। সভায় বিগত সভার কার্যবিবরনি পাঠ ও আয় ব্যয়ের হিসাব অনুমোদন করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page