২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
ঈদের খুশিতে কাঞ্চনায় ১০০ শিক্ষার্থীর হাতে মেধা বৃত্তির পুরস্কার সাতকানিয়ায় পাষণ্ড ছেলে ও পুত্রবধূর দা’র কোপে মা রক্তাক্ত হাসপাতালে ভর্তি ফরিদপুরে ভাইকে গুলি করে হত্যা, বড় ভাই আটক কিশোরগঞ্জে ৪ হাজার কৃষক পেলেন সবুজসোনা খ্যাত পাট বীজ  ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল হলেন ১৮ তম অ্যাটর্নি জেনারেল ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস স্বাধীনতা দিবসের স্মারক ডাকটিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী ঈদেও থামেনি চট্টগ্রাম বন্দর, কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড চট্টগ্রাম বন্দরে রাশিয়ান নৌবাহিনীর দুই জাহাজের শুভেচ্ছা সফর বিটিভি চট্টগ্রাম কেন্দ্র আধুনিকায়নে জোর দিলেন তথ্য প্রতিমন্ত্রী
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> নোয়াখালী
  • ঢাকাস্থ চাটখিল উপজেলা জিয়া ঐক্য ফোরামের নতুন কমিটি ঘোষণা করেছেন ব্যারিস্টার খোকন
  • ঢাকাস্থ চাটখিল উপজেলা জিয়া ঐক্য ফোরামের নতুন কমিটি ঘোষণা করেছেন ব্যারিস্টার খোকন

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আনোয়ারুল আজিমঃ নোয়াখালী চাটখিল প্রতিনিধি>>> ঢাকাস্থ চাটখিল উপজেলা জিয়া ঐক্য ফোরামের কমিটি ঘোষণা করেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। ঘোষিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুর সাত্তার, সিনিয়র সহ-সভাপতি মোঃ ওমর ফারুক,সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভূঁইয়া,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আজিজ শিপন,সাংগঠনিক সম্পাদক চাটখিল উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আনোয়ার হোসেনের ছোট ভাই মোঃ মনির হোসেন।আগামী ১ মাসের মধ্যে ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য,ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন নবগঠিত কমিটিকে দায়িত্ব প্রদান করেন।রোববার ১৩ অক্টোবর পুরান পল্টন বায়তুল ভিউ টাওয়ারে কনফারেন্স কক্ষে ঢাকাস্থ চাটখিল উপজেলা জিয়া ঐক্য ফোরামের,আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন,বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা,নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক তারেক আজিজ শিপনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,বিগত কমিটির সভাপতি গোলাম মোস্তফা সেলিম,চাটখিল উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ইমাম হোসেন টিপু বিশিষ্ট ব্যবসায়ী আহমদ নোমান যুবদলের কেন্দ্রীয় নেতা জাহিদ হাসান বাবু,সাধারণ সম্পাদক আবদুর সাত্তার সহ-সভাপতি ওমর ফারুক,আব্দুল আউয়াল সালেহ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মনির হোসেন মুকুল,চাটখিল উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর,হুমায়ুন কবির,চাটখিল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইউছুপ উন নবী বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page