২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অ্যামোনিয়া নেই, উৎপাদনও নেই—বন্ধ ডিএপি প্ল্যান্ট ইছামতি নদীর ভাঙন রোধে ব্লক স্থাপনের উদ্যোগ, রাঙ্গুনিয়ায় পরিদর্শন প্রতিনিধি দলের পটিয়ায় হামের টিকাদান শুরু। কুমিল্লার দেবিদ্বারে ওয়াহেদপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সেলাইমেশিন বিভিন্ন উপহার ও নগদ অর্থ বিতরণ। অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল চট্টগ্রামের ডিএপি সার কারখানা পানছড়িতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝড়ের ক্ষত মুছতে রেড ক্রিসেন্ট, আদিতমারীতে অসহায়দের পাশে মানবিক সহায়তা চট্টগ্রামে ৭ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা, শুরু ২০ মে ঈদগাহ দিঘির মালিকানা নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে গ্রামবাসীর সাংবাদিক সম্মেলন চাটখিলে এসএসসি/দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

জৈন্তাপুরে ভূমিসেবা সপ্তাহ ২০২৩ এর উদ্ধোধন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মো সাইফুল ইসলাম বাবু -বিশেষ প্রতিনিধি, সিলেট।

সরকারি জায়গা-জমির প্রকৃত মালিকানা নিশ্চিত করতে ডিজিটাল ব্যবস্থা চালু করার উদ্যােগ গ্রহন করেছে বর্তমান সরকার,আলোচনা সভায় কথাগুলো বলছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।এদিকে জৈন্তাপুর উপজেলায় ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উদ্বোধন করা হয়েছে।২২ মে সোমবার সকাল ১১টায় উপজেলা মিনি কনফারেন্স হলে ভূমি সেবা সপ্তাহ’র উদ্বোধনী করা হয়। স্মার্ট ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ বলেন, সরকার সারাদেশে জায়গা-জমির প্রকৃত মালিকানা নিশ্চিত করতে ডিজিটাল ব্যবস্থা চালু করেছে। জৈন্তাপুর উপজেলার প্রতিটি ভূমি অফিসে সেবা গ্রহিতাদের কাজ সহজে করতে হেল্প ডেক্স চালু করা হয়েছে। মানুষ ভূমি অফিসে এসে এখন সহজে জায়গা-জমির নামজারী সহ বিভিন্ন সেবা হয়রানি মুক্ত ভাবে গ্রহন করতে পারছেন।তিনি বলেন, জৈন্তাপুর উপজেলা-কে এগিয়ে নিতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ গ্রহন করেন নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার এবিএম খায়রুল আলম, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী তুষার পাল, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সামছুল ইসলাম, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক হারুনুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, আব্দুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক আনােয়ার হোসেন, জৈন্তাপুর ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল খালিক, ইউপি সদস্য হুমায়ুন কবির খান, ভূমি অফিসেরন সার্ভেয়ার আব্দুর রাকিব, অফিস সহকারী আব্দুল মজিদ, ধ্রুবজ্যাতি দাস, জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক শাহজাহান কবির খান ও সদস্য গোলাম সরওয়ার বেলাল। এরপর জৈন্তাপুর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে ফিতা কেটে হেল্প ডেস্কের শুভ উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম। পরে বিকেল ৩ ঘটিকার সময় দরবস্ত ইউনিয়নের অন্তর্ভুক্ত ৭ নং ওয়ার্ডে কান্জর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্হানীয় জনসাধারণের উপস্থিতিতে সহকারী কমিশনার ভুমি রিপা মনি দেবী ও স্হানীয় ইউ পি সদস্য মোদচ্ছির আলি মেম্বার ও দরবস্ত ইউনিয়ন ভুমি অফিসের সহকারী কর্মকর্তা রাজিব চন্দ্র দাসের উপস্থিতিতে জনসচেতনতা বৃদ্ধিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page