৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
এওচিয়া ইউনিয়ন বিএনপির সভা: চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাফেজ আহমদ কে সমর্থন বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় টাকার অভাবে চিকিৎসা বন্ধ, বাঁচতে চান আদিবাসী পলাশ পাহান মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জে প্রকৃতির স্নিগ্ন পরশে চায়নাবাঁধে ব্যতিক্রমের শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা*
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

জৈন্তাপুরে বাউরভাগ মল্লীফৌদ ক্বওমি মাদ্রাসায় বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মো সাইফুল ইসলাম বাবু -বিশেষ প্রতিনিধি, সিলেট।>>>

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ৭ নং ওয়ার্ডে বাউরভাগ মল্লীফৌদ গ্রামে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসায়ে দারুল রাশাদ আল- মাদানিয়া বাউরভাগ মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ই জুন সোমবার বেলা ১১:০০ ঘটিকায় মাদ্রাসা প্রাঙ্গনে বাউরভাগ মল্লীফৌদ যুবসমাজ আয়োজিত ২০২৩ শিক্ষাবর্ষে পূর্ব সিলেট আযান দ্বীনি এদারা বোর্ড ও মাসারিসে ক্বওমিয়া শিক্ষা উন্নয়ন জৈন্তাপুর বোর্ডের অধীনে অত্র মাদ্রাসা থেকে ১২ জন বৃত্তি প্রাপ্ত পরীক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। মাদারাসায়ে দারুল রাসাদ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আ,লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও তরুণ সমাজসেবক নূরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইমদাদুল উলুম লামনিগ্রাম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল জব্বার,মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস, উপদেষ্টা বিশিষ্ট মুরুব্বি ফকির আলি,সহ সভাপতি আহমেদ আলি কন্টু,আলহাজ্ব হোসাইন আহমেদ, মো আলাউদ্দিন, আবদুল হান্নান,মাদ্রাসা কোষাধ্যক্ষ আলহাজ্ব বরকতউল্লাহ,সোলেমান আহমেদ পেরাই,হাজি তবারক আলি,হাজি মুসলিম আলি,দেলোয়ার হোসেন,মাদ্রাসার শিক্ষক মাওলানা নজরুল ইসলাম, মাওলানা শামসুল হুদা,মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা আ কাদির,মাওলানা তানিম আহমদ।এছাড়াও মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকে এবং দ্বীনি শিক্ষা কোরআন সূন্নাহ মোতাবেক শিশুদের নৈতিক শিক্ষায় গড়ে তুলে দেশ সমাজের সুফল এবং বাবামায়ের সুসন্তান হিসেবে আখেরাতে মহান আল্লাহ ও রসুল (সা:) এর দিদার লাভ এর ইসলামি দিক নির্দেশনামুলক বয়ান পেশ করেণ অত্র গ্রামের কৃতি সন্তান হযরত মাওলানা ক্বারি তৈয়বুর রহমান।বৃত্তি প্রাপ্ত বিজয়ী ১২ শিক্ষার্থীদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।এরপর ইমদাদুল উলুম লামনিগ্রাম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল জব্বারের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর আমন্ত্রিত অতিথিগন মাদ্রাসার নির্মাণধীন নতুন ভবনের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এবিষয়ে চেয়ারম্যান ফখরুল ইসলাম বলেন মাত্র ২ বছরের প্রতিষ্ঠান নতুন অবস্থায় তাদের সফলতায় আমি গর্বিত। মাদ্রাসার উন্নয়নে চেয়ারম্যান হিসেবে আমার সার্বিক সহোযোগিতা অব্যাহত থাকবে তাছাড়া ব্যাক্তি হিসেবে বাকি জীবন এই প্রতিষ্ঠানের পাশে থাকতে চাই। মাদ্রাসা সভাপতি আলহাজ্ব ফরিদ উদ্দিন বলেন দুইবছর আগে মসজিদ সংলগ্ন ছোট একটা ঘরে চতুর্থ শ্রেনী পর্যন্ত শিক্ষাদান চালু হলেও মাদ্রাসা শিক্ষকদের পরিশ্রমে সফলতা দেখতে শুরু করেছে প্রতিষ্ঠানটি।এখন তিনতলা ফাউন্ডেশনের কাজ চলমান এবং প্রথর তলা কাজ সম্পন্ন করতে ৩৫ লক্ষ টাকার প্রয়োজন।এলাকার সর্বস্তরের মুসলমান পরিবার,ব্যবসায়ী,পেশাজীবি এবং করে মধ্যপ্রাচ্য,ইউরোপে থাকা প্রবাসী ভাইদের আর্থিক সহায়তায় ধীরে ধীরে মাদ্রাসার নতুন ভবনের কাজ চলমান এবং ভবিষ্যতেও সকলে সার্বিক ও আর্থিক সহযোগিতার মাধ্যমে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার আহবান জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

এওচিয়া ইউনিয়ন বিএনপির সভা: চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাফেজ আহমদ কে সমর্থন
বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ
সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১
রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় টাকার অভাবে চিকিৎসা বন্ধ, বাঁচতে চান আদিবাসী পলাশ পাহান
মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক

You cannot copy content of this page