২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ঢাকা থেকে চুরি হওয়া পর্যটন বোট পটুয়াখালীতে উদ্ধার করল কোস্ট গার্ড। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশে কাজ করছে যুক্তরাষ্ট্র: চট্টগ্রাম চেম্বারে পল ফ্রস্ট পীরগঞ্জের মাছ ধরার অবৈধ কারেন্ট জাল জব্দ ও জরিমানা। ঈদগাঁওতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পরীক্ষায় অসদুপায়ের সুযোগ নেই- জেলা প্রশাসক কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পানি সরবরাহ প্রযুক্তি শিখতে ৫৪ দিনের জাপান সফরে ওয়াসার দুই কর্মকর্তা পটিয়ায় শিশু জায়হান হত্যার আসামি নিহার আদালতে স্বীকারোক্তি প্রদান জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক জোরপূর্বক নীরিহ ব্যাক্তির জায়গা দখলের অভিযোগ মোঃরফিকুল ইসলাম সোহাগ বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জে জেলা প্রশাসনের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

 নিজস্ব প্রতিবেদক >>> নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর পাইকারী ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র খাতুনগঞ্জে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। আজ ১০ জুন সোমবার বিকেলে পরিচালিত অভিযানে লাইসেন্স ও মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয়-রশিদ সংরক্ষণ না করা ও নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে মোট ৭টি প্রতিষ্ঠানকে ৩৬ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়। কৃষি বিপণন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় এই জরিমানা আদায় করা হয়। জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের নির্দেশে অভিযান পরিচালনা করেন পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক। কৃষি বিপণন কর্মকর্তা আবু বক্কর ও সিএমপি’র কোতোয়ালি থানা পুলিশ অভিযানে সহযোগিতা করেন।পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক জানান, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী আসন্ন পবিত্র ঈদ-উল আযহাকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করেে রেখেছে। জেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজ ১০ জুন সোমবার জেলা প্রশাসকের নির্দেশে নগরীর খাতুনগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানে কৃষি বিপণন আইন, ২০১৮ প্রতিপালন না করায় মেসার্স বশর মোল্লা কোং নামক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা, মেসার্স এম.আই ট্রেডিংকে ৪ হাজার টাকা, মেসার্স মরিয়ম ট্রেডার্সকে ১০ হাজার টাকা, ইউনিক ট্রেডিংকে ৪ হাজার টাকা, নুরুল হক ট্রেডার্সকে ৩ হাজার টাকা, মেসার্স মদিনা ট্রেডিংকে ৩ হাজার টাকা ও মেসার্স এম.কে ট্রেডিংকে ২ হাজার ৫’শ টাকাসহ সর্বমোট ৩৬ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশনায় এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page