১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

চট্টগ্রামে যুব নারী নেতৃত্ব বৃদ্ধির লক্ষ্যে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স >>>  — একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় এবং ব্রাইট বাংলাদেশ ফোরাম-এর বাস্তবায়নে চট্টগ্রাম শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে “যুব নারী নেতৃত্ব বৃদ্ধির লক্ষ্যে যুব নারী ও অভিভাবকদের সাথে অধিপরামর্শ সভা”।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স-এর ভাইস চেয়ারম্যান সুলতানা নূরজাহান রোজী। সভাপতিত্ব করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রোগ্রাম ডিরেক্টর নাসরিন সুলতানা খানম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একশনএইডের ইন্সপিরেটর নাহিদা ইসলাম তৃষা, এলআরপি ম্যানেজার রিদুয়ানুল হাকীম রিয়াদ, এবং উপস্থাপনায় ছিলেন স্পন্সরশিপ অফিসার বিষু চক্রবর্তী।অনুষ্ঠানে ৯টি যুব সংগঠনের নারী সদস্যা ও বাকলিয়া এলআরপি এলাকার নারী সার্কেল ও স্পন্সর শিশু সদস্যারা অংশগ্রহণ করেন।উদ্বোধনী বক্তব্যে ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রোগ্রাম ডিরেক্টর নাসরিন সুলতানা খানম বলেন, “নারী নেতৃত্ব গড়ে তুলতে হলে পরিবার ও সমাজ উভয়কেই এগিয়ে আসতে হবে। এই আয়োজনের মাধ্যমে আমরা সেই পরিবর্তনের পথে আরও একধাপ এগিয়ে গেলাম।”নাহিদা ইসলাম তৃষা বলেন, “নারীদের ক্ষমতায়ন শুধু একটি আদর্শ নয়, এটি এখন প্রয়োজন। তারা যেন ঘর এবং বাইরের কাজে সমানভাবে দক্ষ হয়ে উঠতে পারে, সে বিষয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।”প্রধান অতিথি সুলতানা নূরজাহান রোজী বলেন, “নারীরা এখন কেবল ঘরের কাজেই সীমাবদ্ধ নয়—তারা অফিস, আদালত, ব্যবসা এবং নেতৃত্বের প্রতিটি স্তরে নিজেদের দক্ষতা প্রমাণ করে চলেছেন। আমিও একজন নারী উদ্যোক্তা হিসেবে বহু প্রতিবন্ধকতা অতিক্রম করেছি, তাই আমি জানি—চেষ্টা ও আত্মবিশ্বাস থাকলে নারীরা সবকিছুই করতে পারে।”নারী সার্কেল দলের সদস্যারা যখন ব্যবসা শুরু এবং প্রশিক্ষণের বিষয়ে প্রশ্ন করেন, তখন অতিথি জানান, “চট্টগ্রাম উইমেন চেম্বারের মাধ্যমে খুব শীঘ্রই একটি ট্রেইনিং চুক্তি করা হবে, যাতে যুব নারীরা সরাসরি প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পায়।”সমাপনী বক্তব্যে এলআরপি ম্যানেজার রিদুয়ানুল হাকীম রিয়াদ বলেন, “নারীদের নেতৃত্ব ও ক্ষমতায়নে এমন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজে ইতিবাচক পরিবর্তনের জন্য এসব পদক্ষেপ আরও বাড়াতে হবে।”অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রজেক্ট অফিসার পিকুল দাশ জয় এবং ইউথ পিয়ার গ্রুপ ফ্যাসিলিটেটর আব্দুল তারেক।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page