২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের খালাসে সাতকানিয়ায় আনন্দ মিছিল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> সাতকানিয়া উপজেলার পৌরসভা উত্তর সাতকানিয়া বিএনপি সহযোগী ও অঙ্গ সংগঠনের উদ্যোগে,২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস পাওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার কেরানিহাটে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।মিছিলটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক সাতকানিয়া রিসোর্ট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে,মডেল মসজিদের সামনে এসে শেষ হয়।এর আগে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাহমুদুল হক সিকদার। টেমশা ইউনিয়ন সভাপতি কামাল হোসেন।উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর বিএনপির আহবায়ক রফিকুল ইসলামের নির্দেশনায় বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বিক্ষোভ মিছিলে যোগদান করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, বিজয়ের মাসে প্রথম দিনে আরেকটি বিজয়ের খবর এসেছে। বিগত দিনগুলোতে বিএনপি ন্যায়বিচার পায়নি মিথ্যাভাবে আওয়ামী লীগ সরকারের সাজানো ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ বিএনপির অনেক নেতাকর্মীকে আসামি করা হয়েছিল। উচ্চ আদালত সেই মিথ্যা মামলায় তারেক রহমানসহ সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন। শেখ হাসিনার সরকার তারেক রহমানকে জেলে পাঠাতে একের পর এক মিথ্যা মামলা দিয়েছে। তারেক রহমান সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।অবিলম্বে তারেক রহমানের নামে যত মিথ্যা মামলা আছে, সব প্রত্যাহার এবং তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page