১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে সোলায়মান আলীর উদ্যোগে পূজার সামগ্রী বিতরণ মহেশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোতায়েনকৃত আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৭ প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি, মাদ্রাসা মাঠ পরিদর্শনে রাসিক প্রশাসক সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী” কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সখিপুরে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

কোম্পানীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল ও গুলি’সহ আটক ১।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম নুর নবী আহমেদ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি বাংলাদেশ সংবাদ প্রতিদিন>>> নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর এলাকায় অভিযান চালিয়ে আবদুস ছাত্তার (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড পিস্তলের গুলি, একটি ছুরি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।শুক্রবার সকালে বসুরহাট পৌরসভার ৬নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। আটককৃত আবদুস সাত্তার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড চরহাজারী এলাকার আবদুল হামিদ চৌকিদার বাড়ির খুরশিদ আলমের ছেলে। ছাত্তার মাদক ব্যবসায়ী ও একজন চিহিৃত সন্ত্রাসী বলে জানিয়েছে যৌথ বাহিনী।অভিযান সূত্রে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর থেকে জেলার বিভিন্ন স্থানে অবৈধ অস্ত্র উদ্ধার, ছাত্র জনতার উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেসেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী। এর অংশ হিসেবে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত কোম্পানীগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি ও অস্ত্রধারী ছাত্তারের অবস্থান নিশ্চিত হয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে প্রথমে তাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ঘরের ভিতর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ ফজলু আজিম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি আবদুস ছাত্তারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে ওই মামলায় তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page