১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় মাদ্রাসার ছাত্র বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার। নগরকান্দায় লীজকৃত জমি নিয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী। চট্টগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন ফেনীতে ১২০ বোতল বিদেশি মদসহ আটক ২, মাইক্রোবাস জব্দ জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। অতিরিক্ত সার মজুদ করায় রুহিয়ায় ব্যবসায়ীকে জরিমানা, বিভিন্ন ডিলার পয়েন্ট পরিদর্শন পুলিশের ধাওয়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ শেষ রক্ষা হয়নি মাদক কারবারির কক্সবাজারের দুই বেসরকারি হাসপাতালে কউকের অভিযান, মিলেছে অনিয়ম-অব্যবস্থাপনা পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসায় কওমি শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

কালীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ শাহনেওয়াজকালীগঞ্জ(গাজীপুর) উপজেলা  প্রতিনিধিঃ>>>

অনলাইন নিউজ পোর্টাল বাংলা নিউজ টোয়েন্টিফোর.কম ও ৭১ টিভির জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে এবং খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবীতে গাজীপুরের কালীগঞ্জ প্রেসক্লাব, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটি ও কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। মঙ্গলবার (২০ জুন) বিকেলে কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইব্রাহিম খন্দকার এবং সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব মোঃ আশরাফুল হক শিশির এর যৌথ সঞ্চালনায় এই কর্মসূচি পালিত হয়।মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন দেওয়ান, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, দৈনিক নতুন ভোর পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি মো. লোকমান হোসেন পনির প্রমূখ।এ সময় বক্তারা বলেন, জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে কাজ শেষে বাড়ি ফেরার পথে মোটর সাইকেল আটকে এলোপাথাড়ি মারপিট করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সাংবাদিক নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত সময়ের মধ্যে তদন্ত এবং বিচার সম্পন্ন করে খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি দাবী জানান। অন্যথায় সাংবাদিক সমাজ কলম বিরতিসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। এ সময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, মো. হাবিবুর রহমান লুলু, শামীমা মুক্তা খুশি খানম, মোঃ পারভেজ মিয়া, গাজী রোকন, মো. শরীফুল ইসলাম শরীফ, মো. আসাদুজ্জামান নুর, মো. সফিকুল কবীর, শাহ্ নেওয়াজ, মো. সোহরাব আলী সরকার, কাজী মুঞ্জুরসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page