৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
কুড়িগ্রামের রাজীবপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন চট্টগ্রাম বন্দরে প্রতিদিন কোটি কোটি টাকার চাঁদাবাজি হয়: শ্রম উপদেষ্টা  চট্টগ্রাম-১৫ আসনে পাল্টে যেতে পারে ভোটের সমীকরণ আজ মাস্টার এ কে এম নাজিম উদ্দিন চেয়ারম্যানের ১০ম মৃত্যুবার্ষিকী শাল্লার লাগোয়া কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি চট্টগ্রামের সাবেক কাউন্সিলর দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জের এমপি প্রার্থী হীরার নির্বাচনী মতবিনিময়   সবাই শান্ত থাকুন, নেত্রীর জন্য দোয়া করুন, চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপি নেতা মুজিবুর নগরকান্দায় পবিত্র কাবা শরিফ অবমাননার প্রতিবাদে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক ১
আন্তর্জাতিক:

কবিতা নয়ন ভরা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কলমে মুন্নি আক্তার >>>

আজ নিশিতে এসো প্রিয়ো
ফুল বাগিচার পাশে,
দীর্ঘ কাল যে আছি বসে
প্রাণের প্রিয়ো আশে।

রক্ত রাঙা শিউলি পলাশ
গাছের শাখে শাখে,
আজ বসন্ত রঙ লেগেছে
দেহের বাঁকে বাঁকে।

কোকিল নাচে দোয়েল নাচে
ফিঙে নাচে ডালে,
তুমি আসবে সেই খুশিতে
নাচে ছন্দের তালে।

নয়নভরা স্বপ্ন কতো
মনে ভরা আশা,
তুমি আমার প্রাণের স্পন্দন
তুমি ভালোবাসা।

ভুবন মাঝে হৃদয় খানে
প্রাণের প্রিয়ো হলে,
ফুলের পাপড়ি ছিটিয়ে দেবো
রাঙা চরণতলে।

মন্তব্য

আরও পড়ুন

You cannot copy content of this page