১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে সোলায়মান আলীর উদ্যোগে পূজার সামগ্রী বিতরণ মহেশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোতায়েনকৃত আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৭ প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি, মাদ্রাসা মাঠ পরিদর্শনে রাসিক প্রশাসক সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী” কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সখিপুরে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

এমপির হুশিয়ারীর পরেও থামেনি কৃষি জমি থেকে মাটি উত্তোলন/ভ্রাম্যমাণ আদালতে লাখ টাকা জরিমানা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিম চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি>>>নোয়াখালীর চাটখিলে স্থানীয় এমপি এইচএম ইব্রাহিমের হুশিয়ারীর পরেও থামেনি কৃষি জমি থেকে মাটি উত্তোলন।গত কাল বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করার অপরাধে বেলাল হোসেন নামে একজনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।উপজেলার বদলকোট ইউনিয়নের ইসলামপুর এলাকায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।এ সময় বদলকোট ইউনিয়নের মৃত নুরুল হকের সন্তান বেলাল হোসেনকে এক লাখ টাকা আর্থদন্ড দেওয়া হয়।এর আগে গত ১৭ ফেব্রুয়ারি (শনিবার) চাটখিলে এক মতবিনিময় সভায় নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি আংশিক) আসনের সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএম ইব্রাহিম এমপি এই মাটি ব্যবয়ীদেরকে হুশিয়ার করেছিলেন।তিনি বলেছিলেন,’এদেশে ১ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে একেক কিলোমিটার রাস্তা তৈরি করা হয়।মাটির ট্রাক চলাচল করে সে রাস্তা ৬ মাসে নষ্ট করে ফেলে।’ এমপি ইব্রাহিম এদেরকে ব্যবসা পরিবর্তন করতে অনুরোধ জানানোর পাশাপাশি এসব অবৈধ মাটি ব্যবসায়ীরা ব্যবসা চলমান রাখলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দেন।এরপরেও মাটি উত্তোলন বন্ধ করেননি এসব ব্যবসায়ীরা।গত কয়েকমাস উপজেলার মাটি ব্যাবসায়ীরা তাদের এই অবৈধ কাজ পরিচালনা করে কৃষি জমির পাশাপাশি রাস্তা ঘাটেরও ব্যাপক ক্ষতি করে আসছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।দিনের আলোতে প্রশাসনের বাঁধা ও কয়েক দফায় জরিমানার পর পরবর্তীতে রাতে মাটি উত্তোলনের কাজ করছিলেন তারা।চাটখিল উপজেলার স্থানীয় এক বাসিন্দা আমান কালবেলাকে বলেন,’গত কয়েক মাস যাবত উপজেলার বিভিন্ন জায়গায় কৃষি জমি থেকে মাটি উত্তোলন করে বিক্রি করা হচ্ছিলো।কয়েক দফায় জরিমানা করেও বন্ধ করা যাচ্ছে না এদের দৌরাত্ম।’চাটখিল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান কালবেলাকে বলেন,’বিপণনের উদ্দেশ্যে কৃষি জমির মাটি উত্তোলনের অপরাধে বেলাল হোসেনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এই অর্থদণ্ড প্রদান করা হয়।’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page