৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গুজব ও অপপ্রচারে বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা ডিসি ও এসপির চট্টগ্রামে শারদীয় দুর্গোৎসব: মণ্ডপে মণ্ডপে শেষ প্রস্তুতি, নিরাপত্তার দাবি আয়োজকদের চট্টগ্রামে ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত পটিয়ায় ধলঘাট স্কুল এন্ড কলেজের, দিন দুপুরে ফ্যান চুরি। ঠাকূরগাঁওয়ে কুটির শিল্প উদ্যোতা প্রশিক্ষণ অনুষ্ঠিত। চলনবিল পুনরুদ্ধারে সমন্বিত ব্যবস্থাপনা নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

ইউপি সদস্যের কবল থেকে জমি উদ্ধার চেয়ে বিধবার সংবাদ সম্মেলন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

পেকুয়া প্রতিনিধি>>>কক্সবাজারের পেকুয়ায় ইউপি সদস্য নুর মোহাম্মদ কর্তৃক দলিল জালিয়াতি করে জায়গা জবরদখলের অভিযোগ উঠেছে। উক্ত জমি জবরদখল থেকে উদ্ধার করতে প্রশাসনের সহযোগিতা পেতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে পেকুয়া উপজেলা প্রেস ক্লাব সভা কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শামসুন্নাহার বেগম লিখিত বক্তব্যে বলেন, আমার স্বামী হতে বিএস রেকর্ডীয় খতিয়ান ৫৪৬ হতে ২৬ শতক জমির যথাযত দেয়ারা জরিপে রেকর্ড হয়। যার খতিয়ান নং ১৩২৯ এবং দাগ নং ৭৪৯৪। উক্ত জমি আমরা দীর্ঘ বছর ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। স্থানীয় ইউপি সদস্য নুর মোহাম্মদ গং উক্ত জমি জবরদখলের উদ্দেশ্যে ভূয়া কবলা সৃজন করে জোর পূর্বক জবরদখল করে। আমরা এ জবরদখলের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করার পর বিজ্ঞ আদালত কাগজপত্র যাচাই-বাছাই ও দীর্ঘ শুনানীর পর সাবেকুন্নাহারের পক্ষে রায় প্রদান করে অবৈধ দখলদারকে জমির দখল ছেড়ে দিতে নির্দেশ প্রদান করেন। কিন্তু ইউপি সদস্য নুর মোহাম্মদ মামলা চলাকালীন সময়ে তথ্য গোপন করে এবং জাল দলিল সৃজন করে পেকুয়া ভূমি অফিসে জমাভাগ খতিয়ান সৃজন করে। এ খতিয়ানের বিরুদ্ধে আমরা আপত্তি দেওয়ার পর বিজ্ঞ আদালত কাগজপত্র যাচাই-বাছাই করে সৃজিত এ খতিয়ানকে অবৈধ ঘোষণা করেন। এরপরও ইউপি সদস্য নুর মোহাম্মদ আদালতের রায় অমান্য করে উক্ত জমি জবরদখল করে রেখেছে। ভুক্তভোগী পরিবার আরও অভিযোগ করে বলেন, ইউপি সদস্য নুর মোহাম্মদ প্রভাবশালী প্রকৃতির লোক হওয়ায় প্রতিনিয়ত আমার মেয়ে ও মেয়ের জামাইদেরকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। যেকোন সময় বড় ধরণের ঘটনা ঘটাতে পারে। এমতাবস্থায় আমরা জীবনের নিরাপত্তাহীনতায় আছি। ভূমিদস্যূ নুর মোহাম্মদ মেম্বারের অত্যাচার থেকে বাচতে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page