২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
খেলাধুলার পাশাপাশি মানবিকতায় সতিপাড়া এফসি স্টার ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার কক্সবাজার জেলা মহিলা দলের ৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন সভাপতি হালেছা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে বিএনপির দোয়া মাহফিল কিশোরগঞ্জে ট্রাক্টর ও চার্জার ভ্যানের সংঘর্ষে যুবক নিহত, আহত-০৪ সাংবাদিকের অধিকার রক্ষায় আপসহীন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ পটিয়ায় মুক্তি পণ দিয়ে ১৮জনের মুক্তি। পাহাড়ী সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে সেনাক্যাম্পের দাবি -স্হানীয়দের। বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল সাতকানিয়ায় বিনামূল্যে চিকিৎসা ও শীতবস্ত্র বিতরণ ছোট ভাই হত্যা মামলার পলাতক আসামি ফারুক গ্রেপ্তার
আন্তর্জাতিক:
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন।
     
             

আ. লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে –সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি নড়াইল>>> আওয়ামী লীগ স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করেছে।আওয়ামী লীগ ও তাদের দোসররা এ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে।কোমলমতি শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষার নামে মেধাশুন্য করা হয়েছে।শিক্ষার জন্য সুন্দর পরিবেশ দরকার,আগামীতে নির্বাচিত সরকার শিক্ষার সামগ্রিক পরিবেশ গড়ে তুলতে সক্ষম হবে।সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এহসানুল হক মিলন বুধবার (১১ ডিসেম্বর) বিকালে নড়াইলের লোহাগড়া উপজেলার প্রাণকেন্দ্র লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় সংলগ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মঞ্চ ( জিয়া মঞ্চ) পরিদর্শনকালে উপস্থিত দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি উপরোক্ত কথা বলেন।এর আগে সকাল ১১টার দিকে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন সড়ক পথে ঢাকা থেকে নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মহিষাপাড়া গ্রামের সাবেক ছাত্রদল নেতা এইচ এম রাশেদ এর পিতা মরহুম কোবাদ আলীর কূলখানী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।এ সময় তিনি সাবেক ছাত্রদল নেতা এইচ এম রাশেদের পিতার কবর জিয়ারত করেন।এ সময় নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম,সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল,সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ,লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু,সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম,পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ,সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু,সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন,পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা লাক্সমী,বিএনপি নেতা সৈয়দ আব্দুস সবুরসহ প্রমূখ।মধ্যাহ্নের ভোজ শেষে তিনি লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন এবং বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।এরপর তিনি লোহাগড়া উপজেলার প্রাণকেন্দ্র লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় সংলগ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মঞ্চ ( জিয়া মঞ্চ) পরিদর্শন করেন এবং ওই বিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।এ সময় লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে শিক্ষার সামগ্রিক মান উন্নয়নের জন্য যা যা করা দরকার,তাই করা হবে।বিএনপি ক্ষমতায় আসীন হলে লোহাগড়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় সরকারীকরণের জন্য যথাযথ ব্যবস্হা গ্রহণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

খেলাধুলার পাশাপাশি মানবিকতায় সতিপাড়া এফসি স্টার ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প
পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
কক্সবাজার জেলা মহিলা দলের ৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন সভাপতি হালেছা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন
তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে বিএনপির দোয়া মাহফিল
কিশোরগঞ্জে ট্রাক্টর ও চার্জার ভ্যানের সংঘর্ষে যুবক নিহত, আহত-০৪
সাংবাদিকের অধিকার রক্ষায় আপসহীন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ
পটিয়ায় মুক্তি পণ দিয়ে ১৮জনের মুক্তি। পাহাড়ী সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে সেনাক্যাম্পের দাবি -স্হানীয়দের।
বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

You cannot copy content of this page