মোঃ আতিয়ার রহমান উপজেলা প্রতিনিধি>>> আজ ২৮ জুন রোজ বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সমগ্র বাংলাদেশের ন্যায় ঈদুল আযাহা উৎযাপিত হলো যশোরের মনিরামপুর উপজেলায়।সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল সরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।পাশাপাশি ব্যানারে আরবিতে লেখা বিভিন্ন বাণী দেখা যায়।সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টির কারনে পবিত্র ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি।স্হানীয় সিদ্ধান্ত মোতাবেক মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মনিরামপুর উপজেলার সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে থাকে কাশিপুর মান্দারতলা ঈদগাহ ময়দানে। দ্বিতীয় বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয়ে থাকে মাছনা মাদ্রাসা ঈদগাহ ময়দানে। কিন্তু প্রাকৃতিক দূর্যোগের কারনে ঈদুল আযাহার জামাত মহল্লার মসজিদে অনুষ্ঠিত হয়। প্রতিটি জামাতে সংশ্লিষ্ট ইমামসহ স্হানীয় আলেমগন পবিত্র ঈদুল আযাাহার গুরুত্ব আরোপ কথা বলেন। কুরবানির প্রেক্ষাপট ও করণীয় নিয়ে কথা বলেন সম্মানিত আলেম গন।তারপর সংশ্লিষ্ট ইমামগন অতিরিক্ত ০৬ তাকবিরের সাথে মুসল্লীদের নিয়ে নামাজের কাজ সম্পন্ন করেন।খুৎবা শেষে দেশ ও মুসলিম উম্মার জন্য আল্লাহর রহমত চেয়ে মুনাজাতের মধ্য দিয়ে ঈদুল আযাহার নামাজ শেষ হয়।