শহীদ জিয়ার জন্মভূমি বগুড়া গাবতলি- শাজাহানপুর আসনের সাবেক এমপি বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি জনাব হেলালুজ্জামান তালুকদার লালু তাঁর নিজ গ্রাম কলাকোপা’য় ঈদুল আযহা ‘র নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি বিএনপি চেয়ারপার্সন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্থ্যতা এবং বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীয়া সংগঠক প্রায়ত আরাফাত রহমান কোকোর জন্য মাগফিরাত কামনা করে মুসুল্লিদের কাছে দোয়া চেয়ে নেন। তিনি বলেন বেগম খালেদা জিয়া একজন মুক্তি যোদ্ধার স্ত্রী একজন রাষ্ট্র পতির স্ত্রী, তিন বারের প্রধানমন্ত্রী এবং ষাটোর্ধ বয়োবৃদ্ধ মানুষ অথচ সরকার তাঁর প্রতি ন্যায় বিচার করছেন না। দির্ঘদিন যাবৎ বেগম খালেদা জিয়া’র উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চাওয়া হচ্ছে অথচ সরকার অনুমতি দিচ্ছেন না। তিনি আরো বলেন তারেক রহমান যেন দেশের ও দেশের মানুষের কল্যানে রাজনীতি করতে না পারে সেজন্য মিথ্যা সাজানো মামলা দিয়ে তাকে দেশে আসতে দিচ্ছেন না। বিএনপির প্রায় ২৫ লক্ষ নেতা কর্মী কে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও নির্যাতন করছেন এ সরকার। তিনি বলেন দেশে গনতন্ত্র নেই, মানুষের স্বাধীনতা নেই। তিনি আরো বলেন এ সরকারের সকল ষড়যন্ত্র প্রতিহত করে গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও স্বাধীনতা পুনঃদ্ধারের আন্দোলনে বেগম জিয়া ও তারেক রহমান কে যেন আমরা সামনে আনতে পারি এই দোয়া চেয়ে তিনি বক্তব্য শেষ করেন।