নিজস্ব প্রতিবেদক>>>
মহেশখালী থানার জি আর ১৬ -২২৬ নং মামলার বাদী টিপু সোলতান সাংবাদিকদের জানান। মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে সংঘটিত একটি মারামারির ঘটনায় থানায় একটি জি আর মামলা দায়ের করেন। যার মামলা নং ১৬ -২২৬। এই মামলা প্রত্যাহার করার জন্য ১৫ নং আসামী শিব্বির সিকদার তাঁকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে বলে জানান। মামলা প্রত্যাহার করা না হলে তাঁকে মেরে লাশ ঘুম করবে বলে হুমকি প্রদর্শন করেন। এতে তিনি নিরাপত্তা হীনতায় ভোগছেন ও দাবী করেন। এমনকি তিনি এ ব্যাপারে মহেশখালী থানায় একটি জি ডি করবেন বলে ও জানান।